রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

আলোচনায় শাহরুখ-রানির বন্ধুত্ব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বলিউড তারকা শাহরুখ খানের সুনাম আছে যে, পর্দায় বা পর্দার বাইরে চারপাশের নারীদের তিনি সম্মান করেন। সেটাই যেন ফের প্রমাণ হলো এবার ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে। পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় চলচ্চিত্র পুরস্কার হাতে পেয়েছেন শাহরুখ খান ও রানি মুখার্জি। তথ্যসূত্র: এনডিটিভি।

আনন্দের পাশাপাশি ভক্তদের কাছে বড় আকর্ষণ ছিল অনস্ক্রিন এই জুটিকে আবারও একসঙ্গে দেখা। পুরস্কার নিতে গিয়েও পাশাপাশি বসেন শাহরুখ-রানি। অনুষ্ঠানের মাঝে ফুটে ওঠে তাদের বন্ধুত্বের ঝলক। ভাইরাল কিছু ছবি ও ভিডিওতে দেখা যায়, শাহরুখ-রানি একে অপরের প্রতি যত্ন নিচ্ছেন। আর এ নিয়ে প্রসংশায় ভাসছেন দুই তারকা।

একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান তার মেডেলের ফিতে খুলতে ব্যস্ত। ঠিক তখনই এগিয়ে এসে তাকে সাহায্য করেন রানি মুখার্জি। ‘কুছ কুছ হোতা হ্যায়’ এর অভিনেত্রী রানি এ সময় তার ফোনের ক্যামেরা চালু করে শাহরুখকে দেখান মেডেলটি ঠিকভাবে বসেছে কিনা।

আরেকটি ভিডিওতে দেখা যায়, আসন থেকে উঠে দাঁড়ানোর সময় রানির শাড়ির আঁচল আটকে যায়। শাহরুখ খান তখন সেটি ছাড়িয়ে দেন। অন্য এক ছবিতে শাহরুখকে রানির গালে একটি চুম্বন দিতে দেখা যায়।

এসব দেখে তাদের ভক্তরা রীতিমতো মুগ্ধ। একজন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'ভদ্রলোক নামের প্রকৃত সংজ্ঞা যদি কারও মধ্যে পাওয়া যায়, তবে তিনি শাহরুখ খান।’ আরেকজনের মন্তব্য, ‘শাহরুখ তার চারপাশের নারীদের যেভাবে সম্মান করেন, সেটাই আসল পুরুষের পরিচয়।’ শুধু ভক্তরা নন, শাহরুখের স্ত্রী গৌরী খানও অভিনেতা শাহরুখ ও অভিনেত্রী রানি মুখার্জির ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।

শাহরুখ তার ‘জাওয়ান’ সিনেমার জন্য পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার, আর রানি সেরা অভিনেত্রীর পুরস্কার পান ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য।

জে.এস/

শাহরুখ খান রানি মুখার্জি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির

🕒 প্রকাশ: ০২:২৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক

🕒 প্রকাশ: ০২:১৪ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

🕒 প্রকাশ: ০১:৩৯ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান

🕒 প্রকাশ: ১২:১৬ পূর্বাহ্ন, ২২শে ফেব্রুয়ারি ২০২৬

রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250