রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

ব্রাহ্মণেরা মুনাফাখোর—ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টার মন্তব্যে ভারতে নিন্দার ঝড়

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৭ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা সম্প্রতি একটি মন্তব্য করেছেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পিটার নাভারো বলেছেন, ‘ব্রাহ্মণেরা মুনাফাখোর। তারা সাধারণ মানুষের ক্ষতি করে নিজেরা মুনাফায় মত্ত।’

তার এ মন্তব্যকে কেন্দ্র করে ভারতে তীব্র নিন্দার ঝড় উঠেছে। মূলত রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ন্যায্যতা প্রমাণের সময় এ মন্তব্য করেন নাভারো। তবে তার এ মন্তব্যকে অনেকে জাতিগত বিদ্বেষপূর্ণ বলে আখ্যা দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তাদের একটি প্রতিবেদনে বলেছে, নাভারোর এ মন্তব্যকে ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের আরও একটি লক্ষণ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক সময়ে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে গেছে।

এরপর ট্রাম্প ভারতের ওপর মোটা অঙ্কের শুল্ক আরোপ করেছেন। পিটার নাভারো অভিযোগ করেছেন, ভারতীয় শোধনাগারগুলো কম দামে রাশিয়ার অপরিশোধিত তেল কিনছে, সেটিকে প্রক্রিয়াজাত করে চড়া দামে বিক্রি করছে। তিনি ভারতকে ‘ক্রেমলিনের অবৈধ অর্থ বৈধকরণ কেন্দ্র’ বলেও উল্লেখ করেছেন এবং দাবি করেছেন, দেশের অভিজাত শ্রেণি অর্থাৎ ব্রাহ্মণেরা ‘ভারতের সাধারণ জনগণের খরচে’ মুনাফা লুটছেন।

পিটার নাভারোর এ মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের সদস্য সঞ্জীব সান্যাল। তিনি বলেছেন, নাভারোর কথা প্রমাণ করে, আমেরিকায় কারা ভারত সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি করছে।

শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী এ মন্তব্যকে ‘লজ্জাজনক ও অশুভ’ বলে আখ্যা দিয়েছেন। কংগ্রেস নেতা পবন খেরা বলেছেন, আমেরিকা এমন ‘ভিত্তিহীন’ মন্তব্য করতে পারে না।

‘ব্রাহ্মণ’ শব্দটি আমেরিকার ধনবান অভিজাত শ্রেণিকে বোঝাতে ব্যবহৃত হয়, তবে ভারতে এর একটি আলাদা ও জাতিগত পরিচয় রয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষ এ আমেরিকান প্রেক্ষাপটটি ব্যাখ্যা করলেও অনেকে এর বিরোধিতা করেছেন।

তাদের মতে, যখন ভারতের উদ্দেশে নাভারো এ শব্দ ব্যবহার করেছেন, তখন এটি কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি একটি ইচ্ছাকৃত আক্রমণ। এই বিতর্কের ফলে ভারতে নাভারোর মন্তব্যটি রাজনৈতিক ও সামাজিক—উভয় ক্ষেত্রে সমালোচনার মুখে পড়েছে।

অন্যদিকে পিটার নাভারোর এই আক্রমণ এমন এক সময়ে এল, যখন প্রধানমন্ত্রী মোদি চীনে একটি গুরুত্বপূর্ণ সফরে ছিলেন। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট সি চিন পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। নাভারো অভিযোগ করেছেন, মস্কো ও বেইজিংয়ের সঙ্গে দিল্লির ঘনিষ্ঠতা বিশ্বশান্তিকে ক্ষতিগ্রস্ত করছে।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি পিটার নাভারো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250