শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের আমেরিকার প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৮ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির কারণে চীন ও রাশিয়া থেকে ভারতকে দূরে সরিয়ে রাখতে কয়েক দশকের আমেরিকার প্রচেষ্টা ভেস্তে যেতে বসেছে বলে মন্তব্য করেছেন তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। বিশেষ করে ‘রুশ তেল কেনার কারণে ভারতের ওপর অতিরিক্ত শুল্ক’ আরোপকে তিনি এই ব্যর্থতার বড় কারণ হিসেবে চিহ্নিত করেছেন। খবর সিএনএনের।

বোল্টন বলেন, চীনের তুলনায় ভারতের ওপর অনেক বেশি কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। যেখানে চীনের সঙ্গে সীমিত সময়ের বাণিজ্য যুদ্ধ চালিয়ে পরে তা থামিয়ে রাখা হয়েছে, সেখানে ভারতের ওপর আরোপিত হয়েছে ৫০ শতাংশের বেশি শুল্ক, যার মধ্যে রয়েছে রুশ সমরাস্ত্রে অর্থায়নের অভিযোগে ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক।

সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বোল্টন বলেন, এই শুল্ক আরোপ আমেরিকার জন্য ‘সবচেয়ে খারাপ ফল’ বয়ে এনেছে। ভারত এতে নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে, বিশেষ করে যখন তারা দেখেছে চীনের ওপর একই ধরনের শুল্ক আরোপ করা হয়নি।

তার মতে, এই নীতি উল্টো ভারতকে চীন ও রাশিয়ার কাছাকাছি নিয়ে যেতে পারে। এমনকি আমেরিকার বিপরীতে তাদের ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার পথ তৈরি করতে পারে।

এর আগে দ্য হিলে প্রকাশিত এক মতামত নিবন্ধে বোল্টন সতর্ক করেছিলেন, বেইজিংয়ের প্রতি ট্রাম্প প্রশাসনের নরম মনোভাব আমেরিকার কৌশলগত স্বার্থ বিসর্জনের শামিল হতে পারে। তিনি লিখেছিলেন, ‘বেইজিংয়ের জন্য শুল্ক ও অন্যান্য ক্ষেত্রে দিল্লির তুলনায় হোয়াইট হাউস বেশি সহনশীল আচরণের দিকে এগোচ্ছে বলে মনে হচ্ছে। যদি তাই হয়, তবে এটি হবে বিরাট ভুল।’

জে.এস/

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250