রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস *** ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি নিয়ে ভারতে গিয়েছিলেন সেই মাহদী হাসান *** রাজশাহী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ছাত্রলীগের স্লোগান *** যৌন উন্মত্ত পুরুষদের অত্যাচারে পাহাড়চূড়া থেকে লাফ, বিলুপ্তির পথে স্ত্রী কচ্ছপ *** সংসদের প্রথম অধিবেশন ১২ই মার্চ বা দু–এক দিন আগে: সালাহউদ্দিন *** এবার বৈশ্বিক শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের *** সাংবাদিক মাসুদ কামাল পড়াশোনা করেছেন বলে মনে করেন না শফিকুল আলম *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী

বেগুনের কি কোনো গুণ রয়েছে?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ১৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতকালে অনেকের বাজারের থলিতে অন্যান্য শাক-সবজির সঙ্গে বেগুনও থাকে। টমেটো, ধনে পাতা, পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে মাখা বেগুন পোড়া হোক বা বেগুনের ভর্তা। পাতে পড়লেই জমে যায় খাওয়া দাওয়া। আবার মাছের ঝোল থেকে চচ্চরি সেখানেও বেগুন। কিন্তু শীত পড়তেই এত বেগুন খাওয়া কি ভালো? বেগুন খেলে কি শরীরে কোনো খারাপ প্রভাব পড়তে পারে? কিংবা এই বেগুনের কী আদৌ কোনো গুণ রয়েছে?

বেগুন খেলে কী কী উপকার হয়?

ভিটামিন ‘এ’ সমৃদ্ধ বেগুন চোখের জন্য খুবই উপকারী। চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে লড়াই করে এমনকি দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। বেগুনে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং কে। যা শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না। রক্ত চলাচল সচল রাখে। বেগুনে আছে ডায়েটারি ফাইবার। যা খাবার হজম করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে। কোলেস্টেরল থাকলে বেগুন উপকারী। বেগুন ক্ষতিকারক কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ রাখে।

আরো পড়ুন : আমলকী খেলে কি চোখ ভালো থাকে?

বেগুন বেশি খেলে কী কী খারাপ প্রভাব পড়তে পারে?

যারা অ্যালার্জির সমস্যায় ভোগেন তাদের জন্য বেগুন হয়ে উঠতে পারে ভয়ঙ্কর। শরীরে অ্যালির্জির সংক্রমণ বাড়িয়ে তোলে বেগুন। বেগুনে আছে অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম। পটাশিয়াম শরীরের জন্য ভালো হলেও অতিরিক্ত হলে ভালো নয়। অত্যাধিক হারে বেগুন খেলে বমি বমি ভাব বা বমির সমস্যা হতে পারে।

বেগুনে আছে প্রচুর পরিমাণে অক্সালেট। শরীরে অতিমাত্রায় অক্সালেট প্রবেশ করলে পিত্তাশয়ে পাথর হওয়ার আশঙ্কা থাকে।

এস/ আই.কে.জে/     


বেগুন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250