শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

ভারত-পাকিস্তানের বিষয়ে ট্রাম্পকে নাক গলাতে বলেছেন কে, রাহুলের প্রশ্ন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২৩শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কংগ্রেস নেতা রাহুল গান্ধী অপারেশন সিঁদুর প্রসঙ্গে আবারও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে কিছু কঠিন প্রশ্ন করেছেন। রাহুল দাবি করেন, ভারতের পররাষ্ট্রনীতি ‘ভেঙে পড়েছে’। তিনি বলেন, জয়শঙ্করকে ব্যাখ্যা করতে হবে কেন ভারতকে পাকিস্তানের কাতারে এনেছেন এবং কে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দক্ষিণ এশিয়ার দুই পরাশক্তির মধ্যে ‘মধ্যস্থতা’ করতে বলেছেন।

আজ শুক্রবার (২৩শে মে) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজ দল কংগ্রেসের একটি পোস্ট শেয়ার করেন রাহুল গান্ধী। সেখানে ডাচ সম্প্রচারমাধ্যম এনওএসের সঙ্গে এক সাক্ষাৎকারে পেহেলগামের হামলা ও ভারত-পাকিস্তানের মধ্যে পরবর্তী উত্তেজনা নিয়ে কথা বলেছিলেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

রাহুল সেই ভিডিও শেয়ার করে বলেন, ‘জে জে (জয়চাঁদ জয়শঙ্কর) কি ব্যাখ্যা করবেন, কেন ভারতকে পাকিস্তানের কাতারে আনা হয়েছে? কেন একটি দেশও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন করেনি? কে ট্রাম্পকে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করতে বলেছিলেন?’

লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল দাবি করেন, ‘ভারতের পররাষ্ট্রনীতি ভেঙে পড়েছে।’ তাই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির জন্য অন্য দেশের সহায়তা নিতে হচ্ছে। তার মতে, বিশ্বব্যাপী ভারতের অবস্থান এখন পাকিস্তানের কাতারে। তাই পাকিস্তানের বিরুদ্ধে ভারতের অবস্থানকে সমর্থন পৃথিবীর কোনো দেশ সমর্থন করেনি।

এর আগে বৃহস্পতিবার (২২শে মে) রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ভারতের সম্মান ক্ষুণ্ন করার অভিযোগ আনেন এবং তাকে প্রশ্ন করেন, কেন তিনি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক হামলা বন্ধ করতে রাজি হয়ে দেশের স্বার্থ বিসর্জন দিয়েছেন।

এইচ.এস/

রাহুল গান্ধী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250