মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ভারতের সঙ্গে আফগানিস্তান, শ্রীলঙ্কাও ঢাকায় এসিসির সভা বর্জন করল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৮ পূর্বাহ্ন, ২০শে জুলাই ২০২৫

#

ভারতের সঙ্গে আফগানিস্তান-শ্রীলঙ্কা ঢাকায় এসিসির সভা বর্জন করল। ফাইল ছবি

২০২৫ এশিয়া কাপ নিয়ে ধীরে ধীরে কাটছিল অনিশ্চয়তা। সূচি প্রকাশ না করা হলেও সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন হয়েছিল। তবে এর মধ্যেই আবার নতুন সমস্যা দেখা দিয়েছে। মূলত আয়োজক ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ কোথায় হবে, তা নিয়ে সমাধানসূত্র মেলেনি। এশিয়া কাপের সূচি এখনো চূড়ান্ত করা যায়নি এ ভারত-পাকিস্তান ম্যাচের কারণে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পরবর্তী সভা বসবে ঢাকায়। আগামী ২৪শে জুলাই এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা। সভায় এশিয়া কাপের সূচি নির্ধারণ হবে বলেও শোনা যায়। তবে বাংলাদেশ থেকে স্থান বদলের জন্য এসিসিকে অনুরোধ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। না হলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না বলে এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছে তারা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এবার ভারতের সঙ্গে সুর মিলিয়ে ঢাকায় এসিসির সভা বর্জন করেছে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ওমানের ক্রিকেট বোর্ডও।

বিসিসিআই তাদের সিদ্ধান্ত এসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভিকে জানিয়েছে। নাকভি অবশ্য সভা ঢাকাতেই আয়োজনের ব্যাপারে অনড় অবস্থানে রয়েছেন।

এসিসির গঠনতন্ত্র অনুযায়ী, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিশেষ করে এশিয়া কাপ সংক্রান্ত বিষয়ে প্রধান বোর্ডগুলোর উপস্থিতি ছাড়া বৈঠক বৈধ হিসেবে গণ্য হবে না। অর্থাৎ, বিসিসিআই ও অন্যান্য বড় বোর্ড বাদে যদি সভা অনুষ্ঠিত হয়, তা-ও তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না।

এদিকে বৈঠকের আর মাত্র পাঁচ দিন বাকি থাকলেও এসিসি এখনো স্থান পরিবর্তনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ফলে এবারের এশিয়া কাপ হওয়া আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

বাংলাদেশে রাজনৈতিক পালাবদলের পর ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও কিছুটা উষ্ণ। সম্প্রতি সরকারের সবুজ সংকেত না পেয়ে ভারত সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশ সফরও পিছিয়ে দিয়েছে।

প্রাথমিক সূচি অনুযায়ী, ৫ই সেপ্টেম্বর এশিয়া কাপ শুরু হওয়ার কথা। দুইদিন পর, ৭ই সেপ্টেম্বর মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। যদিও সেই ম্যাচ হওয়ার ব্যাপারে নিশ্চয়তা এখনো নেই।

এসিসির সভা ২০২৫ এশিয়া কাপ ক্রিকেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250