রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ মোদির

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ৯ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতীয় পণ্যের ওপর আমেরিকার ৫০ শতাংশ শুল্ক আরোপের পর সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শুক্রবার (৮ই আগস্ট) সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় এই দুই নেতার।

আলোচনার একপর্যায়ে চলতি বছরের শেষদিকে ভারতে অনুষ্ঠেয় ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য পুতিনকে আমন্ত্রণ জানিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দপ্তর এই তথ্য নিশ্চিত করেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

জানা গেছে, ফোনালাপে দুই নেতার মধ্যে ইউক্রেন পরিস্থিতি ও দুই দেশের দীর্ঘদিনের ‘স্পেশাল ও প্রিভিলেজড স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ আরও দৃঢ় করার বিষয়েও আলোচনা হয়। এ সময় মোদি পুনরায় ভারতের শান্তিপূর্ণ সমাধানের অবস্থান জানান।

পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মোদি লিখেছেন, ‘বন্ধু প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনা হয়েছে। ইউক্রেন পরিস্থিতি সম্পর্কে তাকে ধন্যবাদ জানিয়েছি। এ বছরের শেষে ভারতে তাকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছি।’

রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ আন্তর্জাতিক ও সর্বভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুতিন এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। বিশ্লেষকদের মতে, এটি কেবল বার্ষিক সম্মেলনের প্রথাগত অংশ নয়, বরং ভারত–রাশিয়া কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করার একটি সংকেত।

জে.এস/

নরেন্দ্র মোদি ভ্লাদিমির পুতিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250