শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৭ বছর নির্বাসনে থাকা ব্যক্তির প্রত্যাবর্তন *** বিএনপিকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ *** এখন পর্যন্ত এককভাবে বিএনপি বিজয়ী ১৮৪ আসনে, জোটে ১৮৭ *** বাংলাদেশের নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় চীনা দূতাবাসের অভিনন্দ। *** ঐতিহাসিক বিজয়ে তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা *** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির

চালকুমড়ার হালুয়া খেয়েছেন কি?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৫ অপরাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকই চালকুমড়ার বিভিন্ন ভাজি, ঝোল ইত্যাদি তৈরি করে খেয়েছেন। এবার চালকুমড়া দিয়ে বানাতে পারেন চালকুমড়ার হালুয়া। রইলো রেসিপি- 

উপকরণ: চালকুমড়া (কুরিয়ে নিতে হবে) ১টি, দুধ ১ লিটার, চিনি ২ টেবিল চামচ, কনডেন্সড মিল্ক ৫ টেবিল চামচ, নারকেল কুরানো ২ টেবিল চামচ, কাজুবাদাম ২ টেবিল চামচ, কিশমিশ ২ টেবিল চামচ, ঘি ৩ টেবিল চামচ, ছোট এলাচ গুঁড়া ১/২ চা-চামচ এবং খোয়া ক্ষীর ৫০ গ্রাম।

আরো পড়ুন : বাচ্চাদের টিফিনে দিতে পারেন মজাদার ব্রিনজাল কিমা চিজ মোসাকা

প্রণালী: প্রথমে কড়াইতে ঘি গরম করে, তাতে নারকেল এবং কাজুবাদাম হালকা করে ভেজে নিন। তারপর কুরিয়ে রাখা চালকুমড়া পানি ঝরিয়ে কড়াইতে দিয়ে দিন। এরপর পরিমাণমতো চিনি ও কিশমিশ দিতে হবে। অল্প আঁচে ১০ মিনিট নেড়েচেড়ে নিন। তারপর দিয়ে দিন খোয়া ক্ষীর। এবার অল্প অল্প করে দুধ কড়াইতে ঢালুন, আর নাড়তে থাকুন। মিনিট দশেক পর মিশ্রণটি ঘন হয়ে এলে, কনডেন্সড মিল্ক ও ছোট এলাচের গুঁড়া দিয়ে দিন। ঠান্ডা হয়ে এলে তাতে কাজুবাদাম, কিশমিশ, নারকেল কুচি ও সামান্য কনডেন্সড মিল্ক ছড়িয়ে পরিবেশন করুন। ব্যস তৈরি মজার স্বাদের চালকুমড়ার হালুয়া।

এস/ আই.কে.জে


চালকুমড়ার হালুয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250