শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার

কবে শুরু হচ্ছে ‘গোলাম মামুন’-এর দ্বিতীয় কিস্তির শুটিং

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ১২ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

হুকুমদাতাদের কথায় সবকিছু হয়, কিন্তু কেউ দেখতে পায় না এই অদৃশ্য হুকুমতদাতাদের। যাদের ইশারায় পুরো দেশের অনেক কিছু পরিচালিত হয়। অথচ তারা সবসময় থেকে যায় ধরা-ছোঁয়ার বাইরে। এমন প্লট নিয়েই নির্মিত হয়েছিল ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’। জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত সিরিজটি নির্মাণ করেছিলেন শিহাব শাহীন।

এবার নির্মাতা জানিয়েছেন শিগগিরই ‘গোলাম মামুন ২’ এর নির্মাণ কাজ শুরু করবেন তিনি। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছিল অপূর্ব অভিনীত ওয়েব সিরিজ ‘গোলাম মামুন’।

সিরিজটিতে অপূর্ব অভিনয় করেছিলেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে। সিরিজটির মাধ্যমে অপূর্বকে নতুনভাবে আবিষ্কার করেছিলেন দর্শকেরা। দুর্দান্ত অভিনয়, অ্যাকশন দৃশ্যে অপূর্বর সাবলীলতা দারুণভাবে মুগ্ধ করে দর্শকদের।

নতুন সিরিজটি নিয়ে নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘গোলাম মামুন ২’ এর এখন স্ক্রিপ্টিং চলছে, এই মাসটা লেগে যাবে। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের মাঝামাঝিতে শুটিং শুরু করব।’

জে.এস/

জিয়াউল ফারুক অপূর্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250