শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

রাশিয়া থেকে আরও সামরিক হেলিকপ্টার কিনছে মিয়ানমারের জান্তা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৯ অপরাহ্ন, ১লা জুলাই ২০২৫

#

মিয়ানমারের জান্তাবাহিনীর হেলিকপ্টার। ছবি: সংগৃহীত

মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং নিশ্চিত করেছেন, তার সরকার রাশিয়া থেকে হেলিকপ্টার সংগ্রহ অব্যাহত রেখেছে। চার বছরের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধে বেসামরিক লক্ষ্যবস্তুতে এসব হেলিকপ্টার থেকে মারাত্মক হামলা অব্যাহত থাকলেও রাশিয়া থেকে এগুলো কেনা অব্যাহত রয়েছে। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশ সফর থেকে ফেরার পথে গত রোববার (২৯শে জুন) রাশিয়ার উলান-উদেতে যাত্রাবিরতির সময় তিনি চলমান এ অস্ত্র সহযোগিতার বিষয়টি প্রকাশ করেন। জান্তা প্রধান রাশিয়ার বুরিয়াতিয়া অঞ্চলের গভর্নর অ্যালেক্সি সিদেনভের সঙ্গে উলান-উদে অ্যাভিয়েশন প্ল্যান্ট এবং কাছাকাছি একটি লোকোমোটিভ কারখানা পরিদর্শন করেন।

স্থানীয় গণমাধ্যমকে মিন অং হ্লাইং বলেন, ‘আমি একটি লোকোমোটিভ ও ওয়াগন মেরামত কারখানা পরিদর্শন করেছি এবং এর আগে বিমান সংযোজন কারখানা পরিদর্শন করেছি। এ দুটিই দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র।’

ইউক্রেনের প্রতিরক্ষা বিষয়ক নিউজ ওয়েবসাইট মিলিটারি এনওয়াইআই—এর প্রতিবেদন অনুসারে, উলান-উদে অ্যাভিয়েশন প্ল্যান্ট ১৯৯৫ সাল থেকে মিয়ানমার সামরিক বাহিনীর জন্য চার ধাপে কেনা এমআই-১৭ হেলিকপ্টারের বহর তৈরি করেছে।

প্ল্যান্টটির পরিচালক উরাল এভিয়া এলএলসির ওপর ২০২২ সালে ব্রিটেন মিয়ানমারের সামরিক জান্তার কাছে হেলিকপ্টারের যন্ত্রাংশ সরবরাহ ও মেরামতের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে। 

পরিদর্শনকালে গভর্নর সিদেনভ সাংবাদিকদের বলেন, ‘উলান-উদেতে তৈরি হেলিকপ্টার মিয়ানমারে বহু বছর ধরে ব্যবহৃত হচ্ছে। আমরা পরিবহন, বিশেষ করে হেলিকপ্টার সম্পর্কিত বিষয়ে আরও সহযোগিতা করার পরিকল্পনা করছি।’

সামরিক জান্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250