বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

হামজাকে অধিনায়ক করার পরামর্শ আমিনুলের

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

অনেকদিন ধরেই বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কত্ব জামাল ভূঁইয়ার কাঁধে। যদিও শুরুর একাদশে নিয়মিত জায়গা হয় না তার। সেক্ষেত্রে তপু বর্মণ কিংবা সোহেল রানার কাছেই থাকে নেতৃত্বের বাহুবন্ধনী।

৯ই অক্টোবর হংকংয়ের বিপক্ষে সোহেলের নেতৃত্বে খেলতে নামে বাংলাদেশ। কিন্তু মাঠে পুরো দলকে যেন এক সুতোয় গেঁথে রেখেছিলেন হামজা চৌধুরী। তাকেই বরং অধিনায়ক করার পরামর্শ দিলেন বাংলাদেশের সাবেক গোলরক্ষক আমিনুল হক।

জাতীয় প্রেস ক্লাবের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ক্রীড়া উৎসবে আজ শনিবার (১১ই অক্টোবর) এসে সাংবাদিকদের আমিনুল বলেন, ‘হামজার মতো একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করে তাহলে বাংলাদেশ দল অনেকটাই নির্ভার হবে। তার নেতৃত্ব দেওয়ার গুণাগুণ রয়েছে তিনি লেস্টার সিটি ক্লাবে অধিনায়কত্ব করেছেন।’

হামজাকে অধিনায়ক করলে কেউ দ্বিমত হবে না বলে মনে করেন আমিনুল। তিনি বলেন, ‘বর্তমানে একেক জনকে একেক সময় দায়িত্ব দেওয়া হচ্ছে। এটা নিয়ে কনফিউশন বা দ্বিধা-দ্বন্দ্ব তৈরি হতে পারে, এটা খুবই স্বাভাবিক বিষয়। হামজা অধিনায়ক হলে কেউ দ্বিমত হবে না এবং আরও উৎসাহিত হবে। ফেডারেশন, টিম ম্যানেজমেন্ট কিংবা ভবিষ্যতে হামজাকে অধিনায়কত্ব দায়িত্ব দিলে বাংলাদেশের ফুটবলে ইতিবাচক দিক উন্মোচন হবে।’

হামজা চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250