সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

ওমরাহ পালনে সৌদি আরবে ফেরদৌস

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৬ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ পবিত্র ওমরাহ হজ পালন করতে সৌদি আরব গেছেন। গতকাল (১৪ই মার্চ) বৃহস্পতিবার সৌদি আরবের উদ্দেশে বিমানে চেপে বসেন তিনি। 

আজ শুক্রবার (১৫ই মার্চ) সামাজিক মাধ্যমে এ খবর দিয়েছেন অভিনেতা নিজেই। 

দুপুরে নিজের ফেসবুকে একটি ছবি প্রকাশ করেন তিনি। সেখানে দেখা যায় কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, আলহামদুল্লিলাহ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন ফেরদৌস। যার ফলে তার পেশাগত ব্যস্ততার পাশাপাশি বেড়েছে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড।

আরও পড়ুন: ওমরাহ পালন করলেন আয়মান-মুনজেরিন

এদিকে এর আগে গুঞ্জন উঠেছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন তিনি। তবে বিষয়টি নাকচ করে দেন তিনি। 

এসকে/ 

ওমরাহ চিত্রনায়ক ফেরদৌস আহমেদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250