রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প ও তার প্রশাসনের যত বিভ্রান্তিকর বক্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৮ পূর্বাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরানের সঙ্গে যুদ্ধের প্রায় দুই সপ্তাহ হলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্যে এখনো যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য স্পষ্ট নয়। 

যুদ্ধের সময়কাল, উদ্দেশ্য ও এর শেষ কীভাবে হবে—এসব বিষয়ে ট্রাম্প ও তার প্রশাসন বারবার অবস্থান পরিবর্তন করছে এবং একাধিকবার পরস্পরবিরোধী বা বিভ্রান্তিকর বার্তা দিয়েছেন।

গত ২৮শে ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের নেতৃত্ব কে নিয়ন্ত্রণ করবে এবং সেই পরিবর্তন কীভাবে ঘটবে—এ বিষয়েও ট্রাম্প প্রশাসনের বক্তব্যে পরিবর্তন এসেছে। একই সঙ্গে সংঘাতের মধ্যে রাশিয়ার ভূমিকা, ইরানে স্কুলে হামলায় শিশুদের মৃত্যুর দায় কার—এসব নিয়েও প্রশ্ন বাড়ছে।

সংবাদ মাধ্যম এবিসি, রয়টার্স ও অ্যাক্সিওসের প্রতিবেদনে উঠে আসে ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বিভ্রান্তিকর বার্তার বিশ্লেষণ।

এবিসির প্রতিবেদনে বলা হয়, সাক্ষাৎকার, সংবাদ সম্মেলন ও সামাজিক মাধ্যমে দেওয়া বক্তব্যে ট্রাম্প কখনো যুদ্ধের নির্দিষ্ট সময়সীমা দিয়েছেন, আবার কখনও বলেছেন যুদ্ধ দ্রুত শেষ হবে বা আরও বাড়তে পারে। 

একই সঙ্গে তিনি ইরানের নতুন নেতা নির্বাচনেও নিজের ভূমিকার কথা বলেছেন, যদিও প্রশাসন আনুষ্ঠানিকভাবে সরকার পরিবর্তনকে যুদ্ধের লক্ষ্য বলে অস্বীকার করেছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ভোটারদের ৭৪ শতাংশ মনে করেন যুদ্ধের লক্ষ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করেননি ট্রাম্প। আর ডেমোক্র্যাট ভোটারদের ৯২ শতাংশ একই মত দিয়েছেন। তবে ৩৩ শতাংশ উত্তরদাতা মনে করেন ইরান অভিযানের উদ্দেশ্য স্পষ্টভাবে জানিয়েছেন ট্রাম্প। এক হাজার ২১ জনের ওপর জরিপটি চালায় রয়টার্স।

যুদ্ধ কতদিন চলতে পারে—এ বিষয়ে ট্রাম্প ও তার প্রশাসনের বক্তব্য এক রকম নয়। প্রথমদিকে ট্রাম্প বিভিন্ন সংবাদমাধ্যমকে বলেছিলেন, হামলা প্রায় চার সপ্তাহ চলতে পারে এবং পরিকল্পনার চেয়ে দ্রুত এগোচ্ছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, নির্ধারিত লক্ষ্য অর্জনে চার থেকে ছয় সপ্তাহ লাগতে পারে।

কিন্তু কয়েকদিন পরই ট্রাম্প আবার বলেন, তিনি চাইলে যুদ্ধ দীর্ঘায়ত করে ‘সবকিছু দখল করতে পারেন’, যুক্তরাষ্ট্রের কাছে ‘অসীম অস্ত্র’ আছে, যা দিয়ে প্রয়োজনে ‘অনির্দিষ্টকাল যুদ্ধ চালাতে পারে’ অথবা চাইলে ‘দুই-তিন দিনের মধ্যেই শেষ করতে পারেন।’

অন্যদিকে গত সোমবার ট্রাম্প সিবিএস নিউজকে বলেন, ‘যুদ্ধ প্রায় শেষ হয়ে গেছে’ এবং সামরিক দিক থেকে আর ‘হামলার জন্য তেমন কিছু অবশিষ্ট নেই’।

কিন্তু একইদিনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে বলেন, ‘যুদ্ধ কেবল শুরু—মিশন শেষ না হওয়া পর্যন্ত আমরা থামব না।’

এমনকি প্রতিরক্ষা দপ্তরের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও লেখা হয়: ‘আমরা মাত্র লড়াই শুরু করেছি।’

ট্রাম্প ও তার প্রশাসন বিভিন্ন সময়ে যুদ্ধ শুরুর বিভিন্ন কারণ উল্লেখ করেছেন। যেমন—ইরান নাকি পুরো মধ্যপ্রাচ্য দখল করতে যাচ্ছিল, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর আসন্ন হামলার আশঙ্কা, ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, ইরানের ৪৭ বছরের কর্মকাণ্ডের প্রতিশোধ, খামেনি সরকারের পতন নিশ্চিত করা, ইরানি জনগণকে তাদের ভাগ্য নির্ধারণে সুযোগ দেয়া।

জে.এস/

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস

🕒 প্রকাশ: ০২:৫৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর

🕒 প্রকাশ: ০২:৪৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’

🕒 প্রকাশ: ০২:০৮ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’

🕒 প্রকাশ: ১২:২২ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৯:২১ অপরাহ্ন, ১৪ই মার্চ ২০২৬

Footer Up 970x250