শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ নিয়ে সুখবর জানালেন প্রযোজক

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ কি আর ফিরবে? হলিউডের অন্যতম জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজির নতুন পর্ব নিয়ে দর্শকের আগ্রহের শেষ নেই। ২০০৩ সালে ‘দ্য কার্স অব ব্ল্যাক পার্ল’ দিয়ে শুরু, এর পর আরও চারটি সিনেমা তৈরি হয়েছে এ গল্প নিয়ে। প্রতিটি সিনেমায় প্রধান চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায় অভিনয় করেছেন জনি ডেপ।

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ষষ্ঠ সিনেমাতেও ফিরতে পারেন তিনি। এ আভাস দিয়েছেন প্রযোজক জেরি ব্রুকহেইমার। বিনোদনভিত্তিক ম্যাগাজিন এন্টারটেইনমেন্ট উইকলিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, পাইরেটস সিরিজের নতুন সিনেমা নিয়ে এরই মধ্যে জনি ডেপের সঙ্গে কথা হয়েছে তার। সব ঠিক থাকলে জ্যাক স্প্যারো হয়ে আবারও ফিরতে পারেন তিনি।

প্রযোজক জেরি ব্রুকহেইমার বলেন, ‘গল্প পছন্দ হলে, আমার মনে হয়, জনি ডেপ এতে অভিনয় করবেন। সবই নির্ভর করছে চিত্রনাট্যের ওপর। আমরা চিত্রনাট্য নিয়ে এখনো কাজ করছি। সিনেমাটি আমরা তৈরি করতে চাই। তার জন্য দরকার একটি ভালো চিত্রনাট্য। আমরা এখনো সে গন্তব্যে পৌঁছাতে পারিনি, তবে কাছাকাছি পৌঁছে গেছি।’

জ্যাক স্প্যারো চরিত্রে জলদস্যু চরিত্রে কখনো ভয়ংকর, আবার কখনো হাস্যকর কাণ্ডকারখানা করে দর্শকদের মুগ্ধ করেছেন জনি ডেপ। ২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের পাঁচটি সিনেমায় দেখা দিয়েছেন জনি ডেপ। সিনেমাগুলোর প্রতিটি পর্ব বক্স অফিসে ৬৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। সব মিলিয়ে পাঁচটি সিনেমার বক্স অফিস কালেকশন ৪ দশমিক ৫ বিলিয়নের বেশি। ২০০৬ সালে মুক্তি পাওয়া ‘ডেড ম্যানস চেস্ট’ এবং ২০১১ সালের ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ দুটিই অতিক্রম করেছে এক বিলিয়ন ডলার আয়ের রেকর্ড।

জে.এস/

হলিউড অভিনেতা জনি ডেপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250