বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

প্রেমিকার মন জিততে সটান বাঘের খাঁচায়!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৭ অপরাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

কথায় আছে, প্রেমে পড়লে কি না করা যায়। প্রেমিকার আবদারে চাঁদ আনাও খুব সহজ বলে তাদের মনে হয়। আর তাই করতে গিয়ে এই প্রেমের সপ্তাহেই প্রেমিকার মন জিততে সটান বাঘের খাঁচায় ঢুকতে গেলেন এক যুবক! ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

প্রেমের সপ্তাহে অনেকেই মনের মানুষকে নানা উপহার দিয়ে ভরিয়ে দিচ্ছেন এবং দিবেন। এ নিয়ে অনেকের থাকে নানা পরিকল্পনা। নিজের প্রেমিকাকেও অভিনব উপহার দেওয়ার পরিকল্পনা করেছিলেন ২৬ বছরের এই যুবক। জানা গেছে, ভারতের গুজরাটের আহমেদাবাদের কানকারিয়ার একটি চিড়িয়াখানায় এই ভয়ংকর কাণ্ড ঘটিয়েছেন তিনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, সোজা গাছ বেয়ে উঠে পাঁচিল টপকে বাঘের খাঁচার প্রায় সামনে চলে যান ওই যুবক। কিন্তু খাঁচায় ঢোকার আগেই তাকে ধরে ফেলেন চিড়িয়াখানার বেরসিক কর্মীরা। খবর দেওয়া হয় পুলিশে। কপালে জুটে কর্মী ও পুলিশের হাতে এক-দু ঘা মারও।

পুলিশ জানিয়েছে, ওই যুবক আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। বর্তমানে থাকেন রাখিয়ালে। সময়মতো কর্মীরা ছুটে গিয়ে যুবককে উদ্ধার করায় প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। না হলে বড় অঘটন ঘটত। আপাতত প্রেমিকার জন্য প্রাণের মায়া ত্যাগ করা ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দ্রুত তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : সংবাদ প্রতিদিন

কেসি/ আই.কে.জে/


প্রেমিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250