শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

মাত্র ৩০ মিনিটের মধ্যেই লাগেজ পাবেন বিমানযাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ১৯শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিমানবন্দরে অবতরণের মাত্র ৩০ মিনিটের মধ্যেই লাগেজ হাতে পাবেন বিমানের যাত্রীরা। যাত্রীদের দুর্ভোগ লাঘব করতে এমন উদ্যোগ নিয়ে এসেছে ইন্ডিয়া এয়ারলাইন্স।

রবিবার (১৮শে ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে ভারতের ব্যুরো অব সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি (বিসিএএস)। সম্প্রতি এই বিষয়ে দেশটির বিমান পরিবহণ সংস্থাগুলোকে নির্দেশও পাঠিয়েছে তারা।

নির্দেশনায় জানানো হয়েছে, বিমান অবতরণের ৩০ মিনিটের মধ্যেই সমস্ত ব্যাগ যেন বিমানবন্দরের কনভেয়ার বেল্টে এসে পৌঁছায়। কোনোভাবেই এর বেশি সময় যেন না লাগে। এজন্য আগামী ১০ দিনের মধ্যে বিমান সংস্থাগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আরো পড়ুন: এসআইসি’র সাথে জোটের সিদ্ধান্ত পিটিআইয়ের

বিমানযাত্রার মান উন্নত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে। দেশের প্রধান সাতটি বিমান পরিবহণ সংস্থাকে এই নির্দেশনা পাঠিয়েছে বিসিএএস। এ তালিকায় রয়েছে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, আকাশা এয়ার, স্পাইসজেট, ভিস্তারা, এআইএক্স কানেক্ট, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের মতো বিমান সংস্থাগুলো।

এসি/

বিমানযাত্রীরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250