বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম *** ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার *** লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত *** আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং *** মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী *** ভারত-পাকিস্তান সংঘাত পরমাণু যুদ্ধে গড়াত, ১০টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প *** জামায়াতে ইসলামীর নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন *** বিমানবন্দরে আটক জামায়াত নেতার কাছে ছিল ৭৪ লাখ টাকা: পুলিশ *** সৈয়দপুরের মতো দেশব্যাপী আরও ঘটনা ঘটছে: বিএনপি *** এবার কুমিল্লায় ২ লাখ টাকাসহ জামায়াত নেতাকে পুলিশে সোপর্দ

আজকের দিনটি শুধুই বন্ধুদের

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৪ঠা আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের প্রিয়জনের তালিকায় মা-বাবা, ভাই-বোনের পরেই বন্ধুদের স্থান হয়। কারণ তাদের সাথে সবচেয়ে বেশি স্মৃতি জমা হয়। সেই ছেলেবেলা থেকে একসঙ্গে বেড়ে ওঠা, কত দুষ্টুমি, বকুনি খাওয়া। কতো আনন্দময় মুহূর্ত জমা হয় আমাদের বন্ধুদের সঙ্গে। বড় হতে হতে সেসব বন্ধু হয়তো কেউ কেউ হারিয়ে যায় জীবন থেকে। তবু বন্ধুত্বের টান কি কখনো অস্বীকার করা যায়? কেবল ছেলেবেলায়ই নয়, কৈশোর কিংবা তারুণ্যেও পেতে পারেন মনের মতো বন্ধু। আর এই বন্ধুর জন্যই বছরের একটি দিন বিশেষ হিসেবে রাখা হয়, যার নাম বন্ধু দিবস। তাই বলা চলে আজকের দিনটি শুধুই বন্ধুর।

কবে পালন করা হয় বন্ধু দিবস?

বন্ধু দিবস সারা বিশ্বে অন্য দিনে পালন করা হলেও পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশে পালন করা হয় আগস্ট মাসের প্রথম রোববার। বন্ধু দিবসের প্রস্তাব ১৯৩৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহীত হয়। এরপর ২০১১ সালে জাতিসংঘ দিনটিকে আনুষ্ঠানিকভাবে উদযাপন করার স্বীকৃতি দেয়। ২০১২ সাল থেকে ৩০শে জুলাই ভারত ও বাংলাদেশ ছাড়া বাকি সব দেশে আন্তর্জাতিক বন্ধু দিবস হিসেবে পালন করা হয়।

আরো পড়ুন : ননদ-ভাবির সম্পর্ক হোক মজবুত

বন্ধু দিবস কেমন করে এলো

হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা জয়েস হলো বন্ধু দিবসের প্রথম উদ্ভব করেছিলেন। ১৯৫০ এর দশকে তিনিই প্রথম বন্ধু দিবসের ধারণা দিয়েছিলেন। এরপর ধীরে ধীরে তা সবাই গ্রহণ করতে শুরু করে। এখন বিশ্বজুড়ে বন্ধু দিবস ঘিরে থাকে নানা আয়োজন।

বন্ধু দিবস যেভাবে পালন করতে পারেন

বন্ধু দিবস পালনের জন্য আপনাকে যে মহা সমারোহে আয়োজন করতে হবে এমন কোনো কথা নেই। বন্ধুর জন্য সামান্য কিছু আয়োজনও তাকে চমকে দিতে পারে। বন্ধু তো আসলে সারা জীবন পাশে থাকারই। এদিন বন্ধুর পছন্দের কোনো উপহার তাকে দিতে পারেন। জানাতে পারেন শুভেচ্ছা। তাকে আলাদা করে বলতে পারেন আপনার জীবনে সে কতটা মূল্যবান। অথবা চাইলে আপনি বন্ধু দিবস পালন নাও করতে পারেন। তাই বলে বন্ধুর প্রতি ভালোবাসা নিশ্চয়ই কম হবে না!

এস/কেবি 

বন্ধু দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম নির্বাচন নিয়ে কী বলছে আন্তর্জাতিক গণমাধ্যম

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬

ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টের সই, প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার

🕒 প্রকাশ: ১১:৫৭ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

লক্ষ্মীপুরে ১৫ লাখ টাকাসহ কৃষক দল নেতা আটক, পরে মুক্ত

🕒 প্রকাশ: ১১:৪৮ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে ছাড়া ভোট প্রশ্নবিদ্ধই থাকবে, ওয়াশিংটনে কংগ্রেসনাল ব্রিফিং

🕒 প্রকাশ: ০৮:৫৩ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

মোদি সরকার ভারতমাতাকে বিক্রি করে দিয়েছে: রাহুল গান্ধী

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ১১ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250