বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বিসিবিতে রঙিন উৎসব, কলম্বোতে ধূসর বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

দিনের খেলা শেষে লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কার সঙ্গে হাস্যোজ্জ্বল মুশফিকুর রহিম। ছবি: এএফপি

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজতজয়ন্তী আজ বৃহস্পতিবার (২৬শে জুন)। ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এ উপলক্ষে উৎসবের একদিন কাটল। একইসঙ্গে চোখ ছিল কলম্বোতেও। যেখানে বাংলাদেশ ভালো করতে পারলে হয়তো সোনায় সোহাগা।

সেই প্রাপ্তি অবশ্য মেলেনি হতাশার বোলিংয়ের কারণে। কলম্বো টেস্টের ধুসর দিনটা বাংলাদেশ পার করল স্বাগতিকদের চেয়ে ৪৩ রান পিছিয়ে থেকে।

বাংলাদেশি ব্যাটাররা সুবিধা করতে না পারলেও এ উইকেটে আজ শ্রীলঙ্কা ৭৮ ওভার খেলে মাত্র ২ উইকেট হারিয়ে করেছে ২৯০ রান। পাথুম নিশাঙ্কার চতুর্থ সেঞ্চুরিতে রান পাহাড়ের স্বপ্ন দেখছেন স্বাগতিকরা। তার সঙ্গে কাল সকালে ব্যাটিংয়ে নামবেন ৫ রান করা প্রবাত জয়াসুরিয়া।

প্রথম ইনিংসে ৭১ ওভারে ৮ উইকেটে ২২০ রানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন সফরকারীরা। ৫১ বলে ২৭ রান যোগ করে হারান শেষ ২ উইকেট। ৭৯.৩ ২৪৭ রানে গুটিয়ে যায়। সাদমান ইসলামের ৪৬ রানই বাংলাদেশের ইনিংস সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৩৪ ও ৩১ রান। ৯ নম্বরে নেমে তাইজুল করেন ৩৩ রান। শ্রীলঙ্কার সোনাল দিনুসা, আসিথা ফার্নান্দো তিনটি করে উইকেট নিয়েছেন।

ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ওয়ানডে মেজাজে খেলা শুরু করেছে। স্বাগতিকদের বিন্দুমাত্র বেকায়দায় ফেলতে পারেনি বাংলাদেশ। সুযোগ বলতে দলীয় ৪৪ রানের সময় লঙ্কানদের প্রথম উইকেট ফেলার সুযোগ তৈরি করে বাংলাদেশ। অষ্টম ওভারের পঞ্চম বলে তাইজুলকে স্লগ সুইপ করতে যান লাহিরু উদারা। আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে উদারা বেঁচে যান আম্পায়ার্স কলের কারণে।

বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250