শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০০ পূর্বাহ্ন, ১৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

মোটরসাইকেলযোগে চট্টগ্রাম যাওয়ার সময় ইঞ্জিন বাক্সে লুকিয়ে পরিবহণ করা ৫ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করে চকরিয়া থানা পুলিশ। রোববার (১৪ই এপ্রিল) সন্ধ্যা কক্সবাজার-পেকুয়া-চট্টগ্রাম সড়কের চকরিয়া পৌরসভাস্থ বাটাখা/লী ব্রীজের/ উপর অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। 

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী এসব তথ্য নিশ্চত করেন। গ্রেপ্তার মোহাম্মদ করিম (২৪) কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা জাদিমুড়া ৯ নম্বর ওয়ার্ডের মৃত আলী আহম্মদের ছেলে।

ওসি শেখ মোহাম্মদ আলী জানান,  রোববার বিকাল ৫টার দিকে খবর আসে এক ব্যক্তি মোটরসাইকেলে লুকিয়ে ইয়াবা পাচার করছে। এমন সংবাদে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল)'র দিক নির্দেশনায় আমার (ওসির) নেতৃত্বে চকরিয়া পৌরসভার বাটাখালী ব্রীজের উপর চেকপোষ্ট বসানো হয়।

সন্ধ্যা ৬টার দিকে একটি নীল রংয়ের অ্যাপাসি আরটিআর  মোটরসাইকেল যোগে এক যুবক চেকপোষ্ট এলাকায় এলে তাকে থামার সিগন্যাল দেয়া হয়। আরোহী মোটর সাইকেল থামিয়ে গাড়ি থেকে নেমে দ্রুত পালানোর চেষ্টা করে। তখন তাকে আটক করে পালানোর কারণ জানতে চাওয়া হয়। 

আরো পড়ুন: আজ ব্যাংক-বীমা-অফিস-আদালত খুলছে

উপস্থিত লোকজনের সম্মুখে আরোহী করিম জানায়, তার ব্যবহৃত মোটর সাইকেলের ইঞ্জিন কভারের ভিতর বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ইয়াবা ট্যাবলেট আছে। পরবর্তীতে করিম নিজেই মোটর সাইকেলের ইঞ্জিন কভারের ভিতর হতে কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ২৪টি নীল রংয়ের পলিজিপার প্যাকেট বের করে দেন। এতে প্রতিটি প্যাকেট ২০০ পিস করে মোট ৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওযায়। সে মতে জব্দ তালিকা করে এসআই মো. মেহেদী হাসান তাকে থানায় নিয়ে আসেন। 

ওসি আরো বলেন, গ্রেফতারকৃত করিম জিজ্ঞাসাবাদে জানায়- তিনি টেকনাফ থেকে পেকুয়ার মগনামা এলাকায় ৪ হাজার ৮০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। এর আগেও একাধিক চালান নিরাপদে সরবরাহ দিয়েছেন। এ ঘটনায়  তার বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে উল্লেখ করেন ওসি।

এসি/


ইয়াবা যুবক আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250