রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

মাদুরোর হয়ে লড়বেন অ্যাসাঞ্জকে কারামুক্ত করা সেই আইনজীবী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০০ পূর্বাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

নিউইয়র্কের আদালতে নিকোলা মাদুরোর পক্ষে লড়বেন ওয়াশিংটন ডিসির প্রখ্যাত আইনজীবী ব্যারি জে. পোলাক। ব্যারি পোলাক এমন একজন আইনজীবী, যিনি দীর্ঘ ১৪ বছরের আইনি লড়াই শেষে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে মার্কিন কারাদণ্ড থেকে মুক্ত করতে মূল ভূমিকা পালন করেছিলেন।

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যারি জে. পোলাক ওয়াশিংটন ভিত্তিক ল ফার্ম ‘হ্যারিস সেন্ট লরেন্ট অ্যান্ড ওয়েসলার’-এর একজন অংশীদার। উচ্চপর্যায়ের ফৌজদারি অপরাধ ও স্পর্শকাতর আন্তর্জাতিক মামলার বিচারে তার অগাধ খ্যাতি রয়েছে। তার ক্যারিয়ারের কয়েকটি মাইলফলক মামলা হলো—২০২৪ সালে মার্কিন বিচার বিভাগের সঙ্গে ঐতিহাসিক ‘প্লি এগ্রিমেন্ট’ বা স্বীকারোক্তি চুক্তির মাধ্যমে অ্যাসাঞ্জের মুক্তি। এর মাধ্যমে এক যুগ পর অ্যাসাঞ্জ নিজ দেশ অস্ট্রেলিয়ায় ফেরার সুযোগ পান।

২০০৬ সালে যুক্তরাষ্ট্রের বৃহৎ জ্বালানি প্রতিষ্ঠান এনরনের পতনের পর দেশটির ইতিহাসে অন্যতম বড় জালিয়াতি মামলায় অভিযুক্ত মাইকেল ক্রাটজকে নির্দোষ প্রমাণ করে খালাস পাইয়ে দিয়েছিলেন এই ব্যারি জে. পোলাক।

বাবা-মাকে হত্যার মিথ্যা অভিযোগে ১৭ বছর কারাগারে কাটানো মার্টিন ট্যাঙ্কলিফ নামে এক ব্যক্তিকে নির্দোষ প্রমাণ করেছিলেন ব্যারি। পরবর্তীতে এই অন্যায়ের ক্ষতিপূরণ হিসেবে রাষ্ট্রকে ১৩.৪ মিলিয়ন ডলার দিতে বাধ্য করেন।

আইন বিশ্লেষকেরা বলছেন, ব্যারি পোলাক এমন একজন আইনজীবী যিনি প্রতিকূল পরিস্থিতিতেও বিস্ময়কর ফলাফল দিতে পারেন। মাদুরোর মামলায় তার প্রধান অস্ত্র হবে ‘আন্তর্জাতিক আইনি সীমা’ (Jurisdictional boundaries)। তিনি দাবি করবেন, মার্কিন সামরিক বাহিনী যেভাবে অন্য একটি দেশে হানা দিয়ে প্রেসিডেন্টকে তুলে এনেছে, তা আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ পরিপন্থী।

তবে তার সামনে বড় বাধা হলো—মার্কিন পররাষ্ট্র দপ্তর মাদুরোকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না। ফলে ‘রাষ্ট্রপ্রধান হিসেবে দায়মুক্তি’র দাবি আদালত কতটা গ্রহণ করবে, তা নিয়ে সংশয় রয়েছে।

উল্লেখ্য, মাদুরো ও তার পরিবারের বিরুদ্ধে আনা মাদক ও সন্ত্রাসবাদের মামলায় সাজা হলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

নিকোলা মাদুরো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250