মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে ঢাকায় হামজা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ২রা জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

হামজা দেওয়ান চৌধুরীকে এক নজর দেখতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে আজ সকাল থেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হতে থাকেন ফুটবলপ্রেমী এক দল  উৎসাহী সমর্থক। অবশেষে আজ সোমবার (২রা জুন) দুপুর ১১টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরে পা রাখেন শেফিল্ড ইউনাইটেডে খেলা এ মিডফিল্ডার।

হামজা বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে যাবেন। এরপর সেখানে বিশ্রাম শেষে আজ বিকেলে দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে। আগামী ১০ই জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ উপলক্ষে এ অনুশীলন।

গত মার্চে লাল-সবুজ জার্সিতে হামজার অভিষেক হয়েছে। তবে হামজার আগমন মানেই বিশেষ কিছু, যা গত কয়েক দিনে সেটা ভালোভাবেই টের পাওয়া গেছে। আজ বিমানবন্দরে সমর্থকদের ভিড়ও জানান দেয় তেমন কিছু। শুধু ঢাকা নয় ঢাকার বাইরে থেকেও অনেকে এসেছেন হামজাকে বিমানবন্দরে স্বাগত জানাতে।

এদিকে সিঙ্গাপুর ম্যাচের আগে আগামী ৪ঠা জুন জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। গত বুধবার (২৮শে মে) ভুটান ও সিঙ্গাপুর ম্যাচের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছে। দল ঘোষণার পর থেকেই হামজাকে নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উচ্ছ্বাস-উত্তেজনার শুরু। কবে তিনি দেশে আসবেন—সে অপেক্ষায় ছিলেন ফুটবলপ্রেমীরা। অবশেষে আজ ইংল্যান্ড থেকে দেশে ফিরলেন হামজা।

তবে প্লে-অফের দুঃস্মৃতি ভুলে এবার হামজার দেশের হয়ে মাঠে নামার পালা। যদি ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজাকে বিশ্রাম দিতে চান কোচ হাভিয়ের কাবরেরা, তাহলে আগামী ১০ই জুন সিঙ্গাপুর ম্যাচ দিয়েই ঘরের মাঠে হামজার অভিষেক হবে।

এর আগে গত ১৮ই মার্চ প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী। এ ছাড়া ২৫শে মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলেছিলেন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে। ওই ম্যাচে ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ।

আরএইচ/

হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ এশিয়ান কাপ ফুটবল বাছাইপর্ব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250