শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান

অস্কারে এমা স্টোনের নতুন ইতিহাস, ভাঙলেন একাধিক রেকর্ড

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৪ পূর্বাহ্ন, ২৫শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

গত বৃহস্পতিবার (২২শে জানুয়ারি) ঘোষিত ২০২৬ সালের অস্কার মনোনয়নে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন হলিউড অভিনেত্রী এমা স্টোন। ‘বুগোনিয়া’ চলচ্চিত্রের জন্য প্রযোজনায় সেরা ছবি এবং অভিনয়ে সেরা অভিনেত্রী—এই দুই বিভাগে মনোনয়ন পেয়ে একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ রেকর্ড ভেঙেছেন তিনি। 

৩৭ বছর বয়সি এমা স্টোন অস্কারের ইতিহাসে সাতটি মনোনয়ন পাওয়া দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যক্তি এবং নারীদের মধ্যে সর্বকনিষ্ঠ। এর আগে ১৯৩৬ সালে ওয়াল্ট ডিজনি ৩৪ বছর বয়সে সাতটি মনোনয়ন অর্জন করেছিলেন। নারীদের ক্ষেত্রে এই কৃতিত্ব এতদিন ছিল মেরিল স্ট্রিপের দখলে। ১৯৮৮ সালে মেরিল স্ট্রিপ যখন সপ্তমবারের মতো মনোনীত হন তখন তার বয়স ছিল ৩৮ বছর। 

একই সঙ্গে একক কোনো চলচ্চিত্রে প্রযোজনা ও অভিনয়—দুটি বিভাগেই দু’বার মনোনীত হওয়া প্রথম নারী হিসেবেও নাম লেখালেন স্টোন। এর আগে ২০২১ সালে নোমাডল্যান্ড ছবির জন্য প্রথম এই নজির গড়েন ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড। স্টোন ২০২৩ সালে পুওর থিংস এবং এবার বুগোনিয়ার মাধ্যমে সেই কৃতিত্বে ভাগ বসালেন। 

৯৮তম অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণার আগে এমা স্টোনের ঝুলিতে ছিল মোট পাঁচটি মনোনয়ন, এর মধ্যে দুই বার সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে উঠেছিল তার।  ২০১৬ সালে ‘লা লা ল্যান্ড’ এবং ‘পুওর থিংস’ সিনেমার জন্য তিনি এই সম্মাননা পান। এখন পর্যন্ত অস্কারের ইতিহাসে মাত্র তিনজন নারীই তিন বা তার বেশি বার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন—ক্যাথারিন হেপবার্ন (চারবার), ফ্রান্সেস ম্যাকডোরম্যান্ড এবং মেরিল স্ট্রিপ (তিনবার)। 

উল্লেখ্য, এবার সেরা অভিনেত্রী বিভাগে এমা স্টোনের সঙ্গে আরও মনোনীত হয়েছেন জেসি বাকলি (হ্যামনেট), রোজ বাইর্ন (ইফ আই হ্যাড লেগস আই’ড কিক ইউ), কেট হাডসন (সং সাং ব্লু) এবং রেনেট রেইনসভ (সেন্টিমেন্টাল ভ্যালু)। 

অন্যদিকে সেরা চলচ্চিত্র বিভাগে বুগোনিয়া প্রতিদ্বন্দ্বিতা করছে এফ১, ফ্রাঙ্কেনস্টাইন, হ্যামনেট, মার্টি সুপ্রিম, ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার, দ্য সিক্রেট এজেন্ট, সেন্টিমেন্টাল ভ্যালু এবং সিনার্স সিনেমাগুলোর সঙ্গে। 

জে.এস/

হলিউড অভিনেত্রী এমা স্টোন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250