শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

বাইরে না গিয়ে ঘরেই বানিয়ে খান ভেজিটেবল বার্গার

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

বর্তমানে বাজারজুড়ে পাওয়া যাচ্ছে নানা সবজি। এসব সবজি দিয়ে বানাতে পারেন মজার সব খাবার। যার মধ্যে একটি ভেজিটেবল বার্গার। ঝামেলা ছাড়া বাহিরে না গিয়ে ঘরেই বানিয়ে খেতে পারেন এই ভেজিটেবল বার্গার। রইলো রেসিপি-

উপকরণ : পেঁয়াজ (কাটা) ১টি, গাজর (কুচি করা) ১টি, আলু সেদ্ধ ২টি, মটরশুঁটি সেদ্ধ ১/২ কাপ, ভেজিটেবল পিউরি (সবজি মিশিয়ে ফোটানো) ১/৪ কাপ, ব্রেড ক্রাম্ব (ভেজিটেবল প্যাটির মিশ্রণ পেঁচানোর জন্য) ১ কাপ, লবণ স্বাদমতো, গোলমরিচ ১/২ চা-চামচ, তেল ১ চা-চামচ, চাট মশলা ১/২ চা-চামচ, পেঁয়াজ, টমেটো, লেটুস পাতা (পরিমাণমতো)।

আরো পড়ুন : বাজার ছেয়ে যাচ্ছে বসন্তের রঙিন পোশাকে!

প্রণালী : প্রথমে আলু, গাজর এবং মটরশুঁটি সেদ্ধ করে নিন। পেঁয়াজ কুচি করে ভালোভাবে ভেজে নিন।

একটি বড় বাটিতে সেদ্ধ সবজি, ভেজিটেবল পিউরি, পেঁয়াজ, গোলমরিচ, চাট মশলা এবং লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার ব্রেড ক্রাম্ব দিয়ে মিশ্রণটি শক্ত করুন। যাতে এটি প্যাটির আকার নিতে পারে। মিশ্রণটি দিয়ে ছোট ছোট প্যাটি তৈরি করুন। প্যাটিগুলো নাড়াচাড়া করে মচমচে হওয়া পর্যন্ত ভালভাবে ভেজে নিন।

এবার বার্গার বানানোর পালা। এখন একটি বার্গার বান নিয়ে তার মধ্যে একটি প্যাটি রাখুন, প্যাটির উপরে পেঁয়াজ, টমেটো এবং লেটুস যোগ করুন। ব্যস তৈরি হয়ে গেলো ভেজিটেবল বার্গার। এখন গরম গরম পরিবেশন করুন।

এস/কেবি

ভেজিটেবল বার্গার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250