শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি

নিরাপত্তার শঙ্কায় স্থগিত হয়ে গেল ইহুদি চলচ্চিত্র উৎসব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৫

#

জুইশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ব্যানার। ছবি: সংগৃহীত

সুইডেনের মালমো শহরে ২৯শে নভেম্বর থেকে ২রা ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জুইশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। এই উৎসবের মধ্য দিয়ে সুইডেনে ইহুদিদের বসবাসের ২৫০ বছর উদ্‌যাপন করতে চেয়েছিলেন আয়োজকেরা। ইহুদিদের জীবনযাপনের গল্প নিয়ে তৈরি সিনেমা দেখানোর কথা ছিল এতে। তবে নিরাপত্তার কারণ দেখিয়ে সুইডেনের সিনেমা হলগুলো এ আয়োজন থেকে নিজেদের সরিয়ে নেওয়ার পর উৎসবটি স্থগিত করা হয়েছে।

ইহুদি চলচ্চিত্র উৎসবের অন্যতম আয়োজক ওলা টেডিন সংবাদমাধ্যমকে বলেন, ‘মালমো শহরের কোনো বাণিজ্যিক ও আর্ট-হাউস প্রেক্ষাগৃহ আমাদের সঙ্গে থাকতে অস্বীকৃতি জানিয়েছে। অনেক প্রতিষ্ঠান জানিয়েছে নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা। হলের কর্মী ও দর্শকদের সঙ্গে খারাপ কিছু ঘটতে পারে এমন আশঙ্কা করছে তারা। তবে আমি বুঝতে পারছি না, ইহুদিদের সিনেমা দেখানোর কারণে কী এমন নিরাপত্তার হুমকি হতে পারে!’

সোফিয়া নোরব্র্যান্ড নামের আরেক আয়োজক এক্সে লিখেছেন, ‘মালমো শহরে আমরা যে জুইশ ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করেছিলাম, এখন সেটা বাতিল করতে হচ্ছে। কারণ, কোনো সিনেমা হল উৎসবের জন্য প্রেক্ষাগৃহ ভাড়া দিতে রাজি হচ্ছে না। এই উৎসবে অংশ নিতে আগ্রহী দর্শকদের যদি সুরক্ষা না দিতে পারে সুইডেন সরকার, তাহলে সেটা দুঃখজনক।’

সুইডেনের বৃহত্তম সিনেমা চেইন ফিল্মস্টাডেন এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই মূলত এই উৎসবের সঙ্গে থাকতে পারছে না তারা। একই কথা জানিয়েছে থিয়েটার ফোকেটস হাস নামের আরেকটি সিনেমা চেইন, যারা মাঝেমধ্যে চলচ্চিত্র উৎসবেরও আয়োজন করে। তবে নিরাপত্তার কারণ অস্বীকার করেছে আর্ট হাউস সিনেমা হল প্যানোরা। এই মুহূর্তে কোনো উৎসব আয়োজন করার মতো হল খালি নেই। তাই ইহুদি চলচ্চিত্র উৎসবের জন্য প্রেক্ষাগৃহ ভাড়া দিতে রাজি হয়নি তারা।

ইহুদি চলচ্চিত্র উৎসব স্থগিত হওয়াকে একটি ‘বিপর্যয়’ হিসেবে দেখছেন সুইডেনের সংস্কৃতিমন্ত্রী প্যারিসা লিলজেস্ট্র্যান্ড। তিনি বলেন, ‘কীভাবে আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাব, তা নিয়ে ভাবতে হবে। সংখ্যালঘুরা এ দেশে নিজেদের বিপন্ন বোধ করছে। আয়োজকেরা মনে করছে, তারা ইহুদি বিষয়বস্তু নিয়ে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারবে না। এটা সমাজের জন্য চরম বিপর্যয়।’

জে.এস/

হলিউড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি

🕒 প্রকাশ: ০৬:০৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে

🕒 প্রকাশ: ০৫:৫৯ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250