শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

ঠাকুরগাঁওয়ে দেখা মিলল মাত্র ১৪ ইঞ্চি উচ্চতার ছাগল!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ পূর্বাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ে দেখা মিলেছে মাত্র ১৪ ইঞ্চি উচ্চতার ছাগল। সদর উপজেলার ভুল্লি থানার ছোট বালিয়া ইউনিয়নে ১৪ ইঞ্চির এই ছাগলটির দেখা মেলে। খামার মালিকের দাবি ২ বছর ৪ মাস বয়সের এই ছাগলটি পৃথিবীর সবচেয়ে ছোট আকৃতির ছাগল।

ইতোমধ্যে তিনি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করেছেন। ছাগলটি দেখার জন্য এলাকায় ভিড় করছে অনেকেই।

এসএস এগ্রো ফার্মের মালিক ফজলে এলাহী সাকিবের দাবি বেন্থাম প্রজাতির যে ছাগল রয়েছে, তার মধ্যে তার খামারের ছাগলটিই সবচেয়ে ছোট আকৃতির। তিনি গণমাধ্যমকে বলেন, ৩ মাস আগে আমি ভারত থেকে এক জোড়া ছাগল এনেছি। এই দুটি ছাগলের নাম রাখি, রাজা ও রাণী। এই ছাগলগুলো সাধারণত দেশী ছাগলের মতো নয়। ছাগলগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এদের কান ও মাথা সম্পূর্ণ আলাদা। আমি এখন পর্যন্ত যতটুকু জানি আমার এই ছাগলটি পৃথিবীর সব থেকে ছোট ছাগল। ছাগলগুলো সাধারণত ঘরে লালন-পালন করা হয়ে থাকে। এই ছাগলগুলো জন্মগতভাবে ছোট আকৃতির হয়। যারা শখ করে পালন করতে চান তারা এগুলো ক্রয় করেন। এই ছাগলগুলো দেখতে খুব ছোট ও সুন্দর হয়।

আরো পড়ুন: ‘বাঁশের চালে’ রান্না হচ্ছে ভাত-পায়েস

তিনি আরও বলেন, আমার কাছে যে দুটি ছাগল রয়েছে একটি পুরুষ ছাগল আরেকটি মাদী ছাগল। দুটি দেখতে সাদা রঙের ও শান্ত স্বভাবের। এদেরকে স্বাভাবিক ছাগলের খাবার দিলেই হয়। ইতোমধ্যে আমি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর জন্য আবেদন করেছি। আমি মনে করি এই ছাগলটি পৃথিবীর সব থেকে ছোট ছাগল। দেশী জাতের মধ্যে ছোট থাকতে পারে কিন্তু বেন্থাম জাতের মধ্যে এত ছোট দেখা যায় না। ইতোমধ্যেই এই ছাগলটি প্রাণিসম্পদ অধিদপ্তরের মেলায় নিয়ে যাওয়া হয়েছে।

ছোট ছাগলটি দেখতে আসা কালাম গণমাধ্যমকে বলেন, এই জাতের ছাগলের মধ্যে এটাই সবচেয়ে ছোট ছাগল বলে দাবি করছেন এই খামারের মালিক। তাই আমরা ছাগলটি দেখতে এসেছি। সত্যিই ছাগলটি আকারে অনেক ছোট। আমার কাছে মনে হয়েছে এই জাতের ছাগল এটিই সবথেকে ছোট আকৃতির।

এই বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. হেমন্ত কুমার রায় গণমাধ্যমকে বলেন, এই ছাগল যে পৃথিবীর সবচেয়ে ছোট ছাগল সেটার প্রমাণ এখন পর্যন্ত আমাদের কাছে নেই। তবে ছাগলটি আসলেই স্বাভাবিকের তুলনায় অনেক ছোট আকৃতির। ইতোমধ্যেই আমি অনলাইনে এই প্রজাতির ছাগল খুঁজেছি। এখন পর্যন্ত আমার চোখে এর থেকে ছোট আকৃতির ছাগল পড়েনি। এই জাতের ছাগলের মধ্যে এটি সবচাইতে ছোট ছাগল বলে আমার ধারণা। তবে এখন পর্যন্ত কোনো ধরনের প্রমাণ আমাদের কাছে নেই। ছাগল মালিক গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর জন্য আবেদন করেছে, দেখা যাক কী হয়।

এইচআ/ আই.কে.জে/  


ঠাকুরগাঁও ছাগল ১৪ ইঞ্চি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250