বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

কানের মঞ্চে বাংলাদেশের জয়

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ২৬শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিনেমার কোনো সীমান্ত নেই, সিনেমা মানে না কাঁটাতারের বিধিনিষেধ—প্রতিবছর ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে সেটা আরও স্পষ্ট হয়ে ধরা দেয়। সিনেমা প্রদর্শনী ও বিকিকিনির এ মহামিলনের ৭৮তম আসরটি শুরু হয়েছিল ১৩ই মে, শেষ হলো ২৪শে মে মধ্যরাতে। এবারের আসরে জ্বলজ্বলে হয়ে রইল বাংলাদেশের নাম। স্বল্পদৈর্ঘ্য শাখায় স্পেশাল মেনশন পুরস্কার পেয়ে আদনান আল রাজীবের ‘আলী’ গড়ল ইতিহাস।

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে প্রথমবার জায়গা পায় বাংলাদেশের কোনো সিনেমা। প্রথমবারেই বাজিমাত করেছে আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’। এ বিভাগে স্পেশাল মেনশন পুরস্কার জিতে নেয় সিনেমাটি। কান উৎসবে এটিই বাংলাদেশের প্রথম পুরস্কার। এ বিভাগে সেরা নির্বাচিত হয়েছে তৌফিক বারহোম পরিচালিত ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাও’।

১৫ মিনিট দৈর্ঘ্যের আলী সিনেমার গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের একটি প্রতিযোগিতায় নাম লেখায় আলী। 

সে নারীকণ্ঠেও গান গাইতে পারে। আলী সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন আল আমিন। নির্মাতা আদনান আল রাজীব কান উৎসবে এ সিনেমার অর্জনও আলীর মতো মানুষদের উৎসর্গ করেছেন, যারা সমাজে নিজেদের কণ্ঠ তুলে ধরতে চান।

আদনান আল রাজীব বলেন, ‘যারা চুপ থাকেন, যারা নানা চাপে কথা বলেন না, আলী তাদের উৎসর্গ করছি। আমাদের সিনেমাটি মূলত কণ্ঠস্বর জাগ্রত করা নিয়ে। আমি আলীর এ অর্জন উৎসর্গ করতে চাই তাদের—যারা আলীর মতো দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে আছেন, যারা চুপ করে আছেন কিন্তু নিজেদের কণ্ঠস্বর জাগ্রত করতে চান।’

রাজীব মনে করেন, আলীর এ অর্জন বাংলাদেশকে আরও সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেবে। নির্মাতা বলেন, ‘এ পুরস্কার আমাদের দেশের জন্য বিশেষ। এ মুহূর্তে বাংলাদেশ একটা অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমরা চাই বাংলাদেশে পজিটিভ কিছু আসুক। এ পুরস্কার জিতে আমরা কিছুটা হলেও সেটাই দিতে পেরেছি। এটা দেশের মানুষের মধ্যে একটা আশার সঞ্চার যেমন ঘটাবে, তেমনি বাংলাদেশ নিয়ে একটা ইতিবাচক ধারণাও তৈরি করবে।’

এইচ.এস/

কান চলচ্চিত্র উৎসব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250