সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি *** বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যারা *** প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ *** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ *** প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান *** খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত *** এশিয়ার মুসলিম শিক্ষার্থীদের ওপর নজর তুরস্কের *** ‘বিএনপিকে হারাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং চেয়েছেন অনেক উপদেষ্টা’

এশিয়া কাপের সেরা চারে দুই বাংলাদেশি

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৬ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: এএফপি

পরিসংখ্যানই বলে দিচ্ছে, ২০২৫ এশিয়া কাপে কী দারুণ খেলছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস হয়ে উঠেছেন ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। নিয়মিত যেমন রান করছেন, তেমনি ম্যাচ উপযোগী কিছু সিদ্ধান্তও নিচ্ছেন। ছন্দে থাকা এই তারকা ক্রিকেটার জায়গা করে নিয়েছেন সেরাদের তালিকায়।

লিটনের পাশাপাশি নিয়মিত রান করছেন তাওহীদ হৃদয়-সাইফ হাসানরা। সুপার ফোরে গতকাল শনিবার (২০শে সেপ্টেম্বর) দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটির দেখা পেয়েছেন সাইফ ও হৃদয়।

এখন পর্যন্ত ২০২৫ এশিয়া কাপে সর্বোচ্চ পাঁচ রানসংগ্রাহকের তালিকায় আছেন হৃদয় ও লিটন। ব্যাটাররা যেমন ছন্দে আছেন, বোলিংটাও দারুণ হচ্ছে বাংলাদেশের। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের মতো পেসারদের পাশাপাশি শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেনের ঘূর্ণি জাদু তো রয়েছেই। চার ম্যাচ খেলে কেবল একটি ম্যাচই হেরেছে বাংলাদেশ।

গ্রুপ পর্বের ১২ ম্যাচ শেষে গতকাল দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হয়েছে সুপার ফোর পর্ব। সুপার ফোরের প্রথম ম্যাচ পর্যন্ত হিসেব করলে দেখা যাচ্ছে, ১৪৬ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক শ্রীলঙ্কার পাতুম নিশাঙ্কা। টুর্নামেন্টে এরই মধ্যে দুটি ফিফটি করেছেন। গড় ৩৬.৫০ ও স্ট্রাইকরেট ১৪৮.৯৭। নিশাঙ্কার পরই এই তালিকায় আছেন হৃদয়। ৪২.৩৩ গড় ও ১২৪.৫০ স্ট্রাইকরেটে করেন ১২৭ রান। দুবাইয়ে গত রাতে হৃদয় ৩৭ বলে ৪ চার ও ২ ছক্কায় করেছেন ৫৮ রান।

সাইফ-হৃদয়ের দারুণ ব্যাটিংয়ের দিনে ভেলকি দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান-শেখ মেহেদী হাসানরা। টস হেরে আগে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কার স্কোর ১৮ ওভার শেষে ছিল ৪ উইকেটে ১৫৩ রান। দাসুন শানাকার তাণ্ডবে তখন দিশেহারা বাংলাদেশ। ১৯তম ওভারে এসে মোস্তাফিজ দেখালেন তার জাদু। মোস্তাফিজের সেই ওভার থেকে এসেছে কেবল ৫ রান। চারিত আসালাঙ্কার রানআউটসহ পড়েছে ৩ উইকেট। কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গার মতো দুটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ৭ উইকেট নিয়ে এবারের এশিয়া কাপে এখন পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী বাংলাদেশের বাঁহাতি পেসার। সংযুক্ত আরব আমিরাতের পেসার জুনাইদ সিদ্দিকী সর্বোচ্চ ৯ উইকেট পেয়েছেন এখন পর্যন্ত।

মোস্তাফিজের কাছে সর্বোচ্চ উইকেটশিকারী হওয়ার দারুণ সুযোগ রয়েছে। বাংলাদেশের বাঁহাতি পেসারের লড়াইটা হবে কুলদীপ যাদব, সাইম আইয়ুব, নুয়ান তুষারাদের সঙ্গে। ২৪শে ও ২৫শে সেপ্টেম্বর সুপার ফোরের অপর দুই ম্যাচে বাংলাদেশ খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। লিটন দাস-সাইফরা সুপার ফোরের সব ম্যাচ খেলবেন দুবাইয়ে। এই পর্ব থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনাল।

লিটন দাস তাওহীদ হৃদয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250