সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন *** লাইনে দাঁড়ানো মুসলিম নারীদের কম্বল দিলেন না বিজেপি নেতা *** ম্যাচ পরবর্তী আচরণের জন্য শাস্তি পাচ্ছেন না মেসি *** বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যারা *** প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ *** সশস্ত্র বাহিনী বিভাগের নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্বভার গ্রহণ

বাংলাদেশ ব্যাংকের ডিজি হচ্ছেন খুরশীদ আলম ও ড. হাবিবুর রহমান

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর (ডিজি) হতে যাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম ও প্রধান অর্থনীতিবিদ ড. মো. হাবিবুর রহমান।

চুক্তিভিত্তিক তিন বছরে মেয়াদে নিয়োগ পাবেন তারা। শিগগিরই তাদের নিয়োগের প্রজ্ঞাপন হবে বলে জানা গেছে। 

নীতি অনুযায়ী, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে সরকার কর্তৃক নিয়োগ দেওয়ার বিধান রয়েছে।

আরো পড়ুন: কম দামে নেপাল থেকে বিদ্যুৎ কিনছে বাংলাদেশ

২০১৯ সালের ১১ই জুন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক ডেপুটি গভর্নর পদে যোগ্যতা ও নিয়োগ পদ্ধতির বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী ডেপুটি গভর্নর নিয়োগের জন্য সরকার বাছাই কমিটি গঠন করতে পারবেন অথবা সরকার স্বীয় বিবেচনায় ওই পদে যে কোনো ব্যক্তিকে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে পারবেন।

 এইচআ/


বাংলাদেশ ব্যাংক ডিজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250