বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হাতে হাত রেখে বন্যা মোকাবিলা করব : আসিফ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৯ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। এই গায়ক সকলকে হাতে হাত রেখে বন্যা মোকাবিলার আহ্বান জানিয়েছেন।

বুধবার (২১শে আগস্ট) এক ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ আকবর লিখেছেন, ‘বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলি মাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবেলা করব, ইনশাআল্লাহ।’

আসিফের এই পোস্টে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি লাইক পড়েছে। আড়াই হাজারের বেশি কমেন্ট ও প্রায় এক হাজারের কাছাকাছি শেয়ার পড়েছে। ভক্ত-অনুরাগীরা আসিফের এই পোস্টে নানান মন্তব্য করেছেন।

আসিফের পোস্টের মন্ত্যের বক্সে মাহমুদ হাসান নামে এক অনুরাগী লিখেছেন, ‘আল্লাহ তাআলা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে হেফাজত করুন। আমাদের উচিত যে সকল ভাইদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গিয়েছে তাদের সাহায্য করা। তাদের খোঁজখবর নেওয়া ও খাবারদাবার পৌঁছে দেওয়া।’


ওআ/কেবি


কণ্ঠশিল্পী আসিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250