বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ভারতকে হারানোর পর সুখবর পেল বাংলাদেশ, ৯ বছরের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ে

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতকে হারানোর এক দিন পরই ফিফা র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। বুধবার (১৯শে নভেম্বর) রাতে প্রকাশিত ফিফার সর্বশেষ হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ১৮০ নম্বরে উঠে এসেছে।

‎‎গত ৯ বছরের মধ্যে এটি বাংলাদেশের সেরা অবস্থান। এর আগে ২০১৬ সালের মার্চে ১৭৭তম অবস্থানে ছিল বাংলাদেশ। যদিও পরে কমতে কমতে সে বছরই র‍্যাঙ্কিং ১৮৮–তে নেমে যায়।

হাভিয়ের কাবরেরার দল তিন ধাপ এগিয়েছে পয়েন্ট বৃদ্ধি পাওয়ায়। ভারত ম্যাচের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৯৪, বর্তমানে পয়েন্ট ৯১১।‎ ‎বাংলাদেশের কাছে হেরে ভারতের পয়েন্ট কমেছে ১৮, র‍্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে ৬ ধাপ। অবস্থান এখন ১৩৬ থেকে ১৪২ নম্বরে।

হালনাগাদ র‍্যাঙ্কিংয়ের ওপরের দিকে ১ থেকে ৪ নম্বরে কোনো পরিবর্তন নেই—যথাক্রমে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। ‎তবে নভেম্বরে প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে জয় এবং তিউনিসিয়ার সঙ্গে ড্র করায় দুই ধাপ এগিয়ে সাত থেকে পাঁচে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

বাংলাদেশ ফুটবল দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250