বৃহস্পতিবার, ২রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘জনগণকে সঙ্গে নিয়ে’ রাজপথে আন্দোলনের ঘোষণা জামায়াত আমিরের *** বাসস সম্পাদক মাহবুব মোর্শেদের নিয়োগ বাতিল *** মার্চে প্রবাসী আয় এসেছে রেকর্ড ৩.৭৫ বিলিয়ন ডলার *** শেখ হাসিনার রায় বাতিলের দাবি জানিয়ে ট্রাইব্যুনালে যুক্তরাজ্যের ল ফার্মের চিঠি *** শিক্ষামন্ত্রীর এই উদ্ভট চিন্তা কেন? *** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

টাকার তৈরি কার্পেটে প্রেমিকাকে হাটালেন যুবক!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৭ অপরাহ্ন, ২৭শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

টাকা বেশি হলে মানুষ কত পাগলামিই না করে থাকে তার কোনো শেষ নেই। এবার এক অদ্ভুত গল্পের সৃষ্টি করেছেন রাশিয়ান এক উদ্যোক্তা। তিনি প্রেমিকার হাত ধরে তাকে নগদ টাকার বান্ডিলের ওপর দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন--এমন একটি ভিডিও নতুন করে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় চলছে তীব্র বিতর্ক।  

 

ইনস্টাগ্রামে ভিডিওটি শেয়ার করেছিলেন রাশিয়ান উদ্যোক্তা এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব সের্গেই কোসেনকো। তিনি ‘মিস্টার থ্যাংক ইউ’ নামেও পরিচিত। ভিডিও তৈরি এবং প্রেমিকাকে ‘রাজকীয় অভ্যর্থনা’ দিতেই নগদ টাকার বান্ডিল দিয়ে ‘কার্পেট’ তৈরি করেছিলেন তিনি।

আরো পড়ুন : অনলাইনে অর্ডার, বক্স খুলতেই বেরিয়ে এলো বিষধর সাপ!

ভিডিওতে দেখা যায়, কোসেনকোর প্রেমিকা একটি হেলিকপ্টার থেকে নেমে তার হাত ধরে টাকার স্তূপের ওপর দিয়ে হাঁটছেন। ভিডিওটির ক্যাপশনে তিনটি ‘প্রেম-পূর্ণ ইমোজি’ দেয়া ছিল।

দিকে নতুন করে ওই ভিডিও ছড়িয়ে পড়তেই অনেক নেটিজেন ‘কার্পেট’ হিসেবে টাকার ব্যবহারে বিরক্তি প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, ওই দম্পতি সম্পদের ‘কুৎসিত প্রদর্শন’ করেছেন।

আবার নোটগুলো জাল ছিল বলেও দাবি করেছেন অনেকে। তবে নোটগুলো আসল নাকি নকল, তা জানা যায়নি। বিতর্কিত এই ভিডিওর ব্যাপক সমালোচনা করছেন নেটিজেনরা। এমন কাজকে তারা ‘জঘন্য’ বলে অভিহিত করেছেন।

সের্গেই কোসেনকো ইনস্টাগ্রামে নিজেকে একজন গায়ক, উদ্যোক্তা ও ক্রিয়েটর হিসেবে বর্ণনা করেছেন। সামাজিক মাধ্যমের এই প্ল্যাটফর্মে তার চার কোটির বেশি ফলোয়ার রয়েছে।

সূত্র : এনডিটিভি

এস/ আই.কে.জে

টাকা প্রেমিক-প্রেমিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250