শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

নগ্ন দৃশ্য থাকা সত্ত্বেও ছাড়পত্র দিলো সেন্সর বোর্ড

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৯ অপরাহ্ন, ১লা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

‘মনপতঙ্গ’ নামের এক সিনেমায় নগ্ন দৃশ্য থাকা সত্ত্বেও ছাড়পত্র দিতে আপত্তি করল না ভারতীয় সেন্সর বোর্ড। চলচ্চিত্রের আপত্তিজনক বিষয় ও অসামঞ্জস্য রোধ করাই সেন্সর বোর্ডের মূল কাজ। শাহরুখ খান, সালমান খানদের সিনেমাও অনেক সময় আটকে যায় বোর্ডের আপত্তিতে। তবে টলিউডের ‘মনপতঙ্গ’ সিনেমার ক্ষেত্রে ঘটল ব্যতিক্রম ঘটনা। 

ছবিটি নির্মাণ করেছেন রাজদীপ পাল ও শর্মিষ্ঠা মাইতি। গল্পে দেখা যাবে প্রেম করে গ্রাম থেকে পালিয়ে শহরে আসে দুই ভিন্ন ধর্মের তরুণ-তরুণী। শহরের চাকচিক্য তাদের মুগ্ধ করে। অত্যাধুনিক শোরুমে দেখতে পায় এক সুন্দর চেয়ার। চরম দারিদ্র‍্যে থেকেও সেই চেয়ার একদিন কেনার স্বপ্ন দেখে। প্রেমের উপহার হিসেবে। 

আরো পড়ুন: কাকে টোকাই বললেন পরীমণি

এ ছবিতেই রয়েছে নগ্ন দৃশ্য। এ নিয়ে নির্মাতা বলেন, ছবির কোনো দৃশ্য নিয়ে বোর্ডের সমস্যা নেই। শুধু কয়েকটি কথা নিয়ে মৃদু আপত্তি উঠেছে। যা ছবিতে রাখাও যায়, আবার বাদও দেওয়া যায়। ফলে সে বিষয়ে তারা বিশেষ মাথা ঘামাচ্ছেন না।

‘মনপতঙ্গ’-এ অভিনয় করেছেন শুভঙ্কর মহন্ত, বৈশাখী রায়, সীমা বিশ্বাস, জয় সেনগুপ্ত, অমিত সাহা, অনিন্দিতা ঘোষ, ত্রিবিক্রম ঘোষ, তন্বিষ্ঠা বিশ্বাস, জনার্দন ঘোষ। ছবিটি থিয়েটারে আসার কথা ছিল গত ফেব্রুয়ারিতে। এবার জানা গেছে পূজায় মুক্তি পেতে পারে ছবিটি। 

এসি/   আই.কে.জে


নগ্ন দৃশ্য সেন্সর বোর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250