বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

দিয়োগো জোতার জন্য বিশ্বকাপ বোনাসের টাকা দেবেন চেলসির খেলোয়াড়েরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় নিহত লিভারপুল ফুটবলার দিয়েগো জোতার পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, ফিফা ক্লাব বিশ্বকাপজয়ী চেলসির খেলোয়াড়েরা তাদের বোনাসের একটি অংশ জোতা ও তার ভাই আন্দ্রে সিলভার পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গত ৩রা জুলাই স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা যান ২৮ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড জোতা, গাড়িতে থাকা তার ভাই সিলভাও ঘটনাস্থলে প্রাণ হারান। ফুটবলবিশ্বকে শোকাভিভূত করা ওই দুর্ঘটনার ১০ দিন পর আমেরিকার মাটিতে ফিফা ক্লাব বিশ্বকাপ জেতে চেলসি।

প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজিত ক্লাব বিশ্বকাপে ছিল বড় অঙ্কের বোনাস। চ্যাম্পিয়ন হিসেবে চেলসি পেয়েছে মোট ১ কোটি ৫৫ লাখ আমেরিকান ডলার।

যা ক্লাব কর্তৃপক্ষ দলের প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে বলে জানিয়েছে। এতে জনপ্রতি ৫ লাখ আমেরিকান ডলারের বেশি করে পাবেন ফুটবলারেরা।

দ্য অ্যাথলেটিক জানিয়েছে, বোনাসের একটি অংশ জোতা ও সিলভার পরিবারকে দেওয়ার সিদ্ধান্ত চেলসির খেলোয়াড় ও ক্লাব কর্তৃপক্ষ যৌথভাবে নিয়েছে।

মৃত্যুর আগে জোতা শেষ পাঁচ মৌসুম যে ক্লাবে কাটিয়েছেন, সেই লিভারপুলও তার স্মরণে নানা উদ্যোগ নিয়েছে। ২০২৫-২৬ মৌসুমে লিভারপুলের খেলোয়াড়েরা জোতার জার্সি নম্বর স্মরণ করে ‘ফরএভার ২০’ জার্সি পরবেন। লিভারপুলের অফিশিয়াল দাতব্য প্রতিষ্ঠান এলএফসি ফাউন্ডেশন তার সম্মানে একটি তৃণমূল ফুটবল কার্যক্রম চালু করবে।

জে.এস/

দিয়েগো জোতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250