বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

মেসি-জাদুতে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে মায়ামি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩০ পূর্বাহ্ন, ১০ই এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলেস এফসির (এলএএফসি) কাছে ১-০ গোলে হেরেছিল মেসির দল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় আজ বৃহস্পতিবার (১০ই এপ্রিল) সকালে মেসির দল দ্বিতীয় লেগের ৯ মিনিটেই ১টি গোল খেয়েও কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে উঠল তার দল মায়ামিই।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসির জোড়া গোলে দ্বিতীয় লেগটা ৩-১ গোলে জিতে শেষ চারে উঠে গেছে মায়ামি। দুই লেগ মিলিয়ে মেসিদের জয় ৩-২ গোলে।

কাতার বিশ্বকাপে (২০২২) যে গোলরক্ষকের বিপক্ষে টাইব্রেকারসহ ২ গোল করেছিলেন, সেই উগো লরিসকে আজকেও দুবার পরাস্ত করলেন মেসি। ফ্রান্স গোলরক্ষক এখন এলএএফসির গোলবার সামলান। কিন্তু বিশ্বকাপের মতো এবারও মেসিকে সামলাতে পারলেন না লরিস।

তবে সেমিফাইনালে মেসিদের সম্ভাব্য প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পুমাস অথবা এমএলএসের কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস; এ মাসের ২২, ২৩ অথবা ২৪ তারিখে হতে পারে তার প্রথম লেগ।

আরএইচ/

লিওনেল মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250