মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

‘আপনি বড় সাংবাদিক না তিনি বড় সাংবাদিক, এটা বললে কেমন লাগবে’

ক্রীড়া প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৪৫ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫

#

সিরিজ সেরা হয়েছেন লিটন দাস। এশিয়া কাপে দারুণ কিছু করার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ অধিনায়ক। ছবি: ক্রিকইনফো

এশিয়া কাপের আগে শেষ ম্যাচটাও খেলে ফেলল বাংলাদেশ। সিলেটে গতকাল বুধবার (৩রা সেপ্টেম্বর) নেদারল্যান্ডসের বিপক্ষে বৃষ্টির বাগড়ায় তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হলেও সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। লিটন দাসের এবারের লক্ষ্য এশিয়া কাপে দারুণ কিছু করে দেখানো।

পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ সফরে এসে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ এক বছর পিছিয়ে আগামী বছরের সেপ্টেম্বরে নিয়ে যাওয়া হয়। এশিয়া কাপের আগমুহূর্তে বাংলাদেশকে খেলতে হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশ ১০.২২ ও ৭.৮৯ রানরেটে রান তাড়া করে জিতেছে। প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। ফিল্ডিংয়েও জাকের আলী অনিক-সাইফ হাসানরা মুন্সিয়ানা দেখিয়েছেন।

সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি পরিত্যক্ত হওয়ার পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হয়ে আসেন লিটন দাস। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের ১৩ নম্বর দল নেদারল্যান্ডসের সঙ্গে খেলে এশিয়া কাপের প্রস্তুতি কতটা ভালো হয়েছে বাংলাদেশের—এমন প্রশ্নের উত্তরে লিটন বলেছেন, ‘এটা ছাড়া আর কোনো দল ছিল না। ভারত এলে হয়তো প্রশ্ন হতো বেশি ভালো দল পেয়েছেন। প্রস্তুতি ভালো হয়েছে কিনা। এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। যদি এখন বলি আপনি বড় সাংবাদিক না, তিনি বড় সাংবাদিক তখন আপনার গায়ে লাগবে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যেকটা দলই বড় দল। সেভাবে সম্মান দেখিয়েই আমরা ক্রিকেট খেলি।’

সংযুক্ত আরব আমিরাতে ৯ই সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। যার মধ্যে আফগানিস্তান ম্যাচটাই যে বাংলাদেশের বড় পরীক্ষা, সেটা তো বোঝাই যাচ্ছে।

টি-টোয়েন্টিতে ৯ ও ১০ নম্বরে অবস্থান করছে আফগানিস্তান ও বাংলাদেশ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে দুই দলের মুখোমুখি ১২ বারের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৫ ম্যাচে, আফগানদের জয় ৭ ম্যাচে।

র‍্যাঙ্কিং, পরিসংখ্যান ছাড়াও এখানে আরও একটা ব্যাপার রয়েছে। রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান এখন শারজায় পাকিস্তান-আমিরাতের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ খেলছে। মোহাম্মদ নবী, রশিদ খান, নুর আহমাদরা তাদের স্পিন ভেলকিতে প্রতিপক্ষকে ভড়কে দিচ্ছেন।

এশিয়া কাপে আফগানদের বিপক্ষে ম্যাচ নিয়ে গতকাল সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আসলে আপনি একটা ধারণাই নিতে পারবেন, চ্যালেঞ্জিং অবস্থায় না পড়া পর্যন্ত একটা ধারণাই নিতে পারবেন শুধু। আফগানদের সঙ্গে সিরিজ খেলেছি অনেকগুলো। ম্যাক্সিমাম প্লেয়ার খেলে অভ্যস্ত, ২-১ জন বাদে অধিকাংশ খেলোয়াড় খেলে অভ্যস্ত। সেভাবেই খেলার চেষ্টা করব। তাদের যে শুধু স্পিন আছে এমনটা না। আমাদের কাছেও অনেক ব্যাটার-বোলার আছেন।’

জে.এস/

বাংলাদেশ ক্রিকেট দল লিটন দাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250