ছবি: সংগৃহীত
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ রোববার (২৯ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাতাস দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আজ রোববার সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় সামন্য পরিমাণ বৃষ্টিপাত হয়েছে এবং গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আজকের সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৩ মিনিটে।
জে.এস/
খবরটি শেয়ার করুন