রবিবার, ৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সম্মাননা পেলেন খালেদা জিয়া, রাষ্ট্রপতির কাছ থেকে গ্রহণ করলেন জাইমা রহমান *** আন্তর্জাতিক নারী দিবস আজ *** চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহালের দাবি জানিয়ে কাঁদলেন শাবান মাহমুদ *** তেলের টানাপোড়েনের মাঝে সুখবর দিলেন জ্বালানিমন্ত্রী *** যুদ্ধ বন্ধের বার্তা নিয়ে ফিরে এলেন ‘সুবোধ’ *** ৭ই মার্চের ভাষণ বাজানো নিয়ে রাতে শাহবাগ থানায় উত্তেজনা *** গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা *** ‘মুক্তিযুদ্ধ যেন আমাদের সবকিছুর উর্ধ্বে থাকে’ *** ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত *** চাঁপাইনবাবগঞ্জে গান-বাজনা নিষিদ্ধের নোটিশ, প্রশাসনের হস্তক্ষেপ

পাকিস্তান সিরিজে জিম্বাবুয়ে দলের চমক

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ পূর্বাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে জিম্বাবুয়ে। সেই স্কোয়াডে চোখ রাখলে খানিক বিষ্মিত হতেই হবে। ওয়ানডে স্কোয়াডে চমক হয়ে এসেছে তিন নতুন মুখ আর টি-টোয়েন্টি স্কোয়াডে ফেরেননি দুই অভিজ্ঞ নাম শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য তিন নতুন খেলোয়াড় ট্রেভর গোয়ান্ডু, তাশিঙ্গা মুসেকিওয়া ও টিনোটেন্ডা মাপোসাকে দলে নিয়েছে জিম্বাবুয়ে। গোয়ান্ডু ও মুসেকিওয়া দুজনেই জিম্বাবুয়ের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলেছেন। ওয়ানডেতে প্রথমবারের মতো ডাক পেলেন।

অপরদিকে, ২১ বছর বয়সী ফাস্ট বোলার মাপোসা আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেননি। এখনও পর্যন্ত মাত্র তিনটি লিস্ট 'এ' ম্যাচ খেলছেন মাপোসা ৬.২৯ ইকোনমি রেটে চার উইকেট নিয়েছেন তিনি।

আরো পড়ুন : পেরু ম্যাচের আগে আর্জেন্টিনা স্কোয়াডে ৬ ইনজুরি

ওয়ানডে সিরিজের জন্য জিম্বাবুয়ে দল- ক্রেইগ আরভিন (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, জয়লর্ড গাম্বি, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ব্র্যান্ডন মাভুতা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা, সিকান্দার রাজা ও শন উইলিয়ামস।

টি-টোয়েন্টি সিরিজের জন্য জিম্বাবুয়ে দল-  সিকান্দার রাজা (অধিনায়ক), ফারাজ আকরাম, ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাদান্দে, ওয়েসলি মাধেভেরে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্র্যান্ডন মাভুতা, তাশিঙ্গা মুসেকিওয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা।

২৪শে নভেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হওয়া সাদা বলের সিরিজ চলবে ৫ই ডিসেম্বর পর্যন্ত৷ বুলাওয়েতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এস/ আই.কে.জে/

পাকিস্তান সিরিজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250