শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুক ও ইনস্টাগ্রামে থাকছে না আর ফেক্ট চেকার

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৭ পূর্বাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

সামাজিক মাধ্যমগুলোর মাদার কোম্পানি মেটা ঘোষণা দিয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামে আর থাকছে না ফেক্ট চেকার। তথ্যের সত্যতা যাচাইয়ের যে কাজটি ফেক্ট চেকাররা করত, সেটি এখন ব্যবহারকারীরা ‘কমিউনিটি নোটের’ মাধ্যমে করবেন। যা অনেকটা ইলন মাস্কের এক্সের মতো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার আগ মুহূর্তে এমন পরিবর্তন আনল মেটা। এই ফেক্ট চেক নিয়ে ট্রাম্প এবং তার দল রিপাবলিকান পার্টির তোপের মুখে ছিলেন মেটার সিইও মার্ক জুকারবার্গ। তাদের অভিযোগ ছিল ফেক্ট চেকের মাধ্যমে ডানপন্থিদের মতামতকে সেন্সর করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৭ই জানুয়ারি) এক ভিডিও বার্তায় জাকারবার্গ বলেন, “ফেক্ট চেকাররা রাজনৈতিকভাবে খুবই পক্ষপাতদুষ্ট। তারা আস্থা অর্জনের চেয়ে আস্থা বেশি নষ্ট করেছে। যে উদ্দেশ্যে এটি করা হয়েছিল, তা না করে মুক্ত মতামতকে এবং মানুষের ধারণাকে বন্ধ করেছে তারা।”

তবে জাকারবার্গ স্বীকার করেছেন ফেক্ট চেকার না থাকায় এখন থেকে তাদের প্লাটফর্মগুলোয় ক্ষতিকর কনটেন্টের সংখ্যা বৃদ্ধি পাবে।

আরো পড়ুন : দীর্ঘসময় রিলস-টিকটক দেখলে মস্তিষ্কের কার্যক্ষমতা কমে : গবেষণা

দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ট্রাম্পের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা চালাচ্ছে মেটা। 

সূত্র: সিএনএন

এস/ আই.কে.জে/

ফেসবুক ও ইনস্টাগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250