বৃহস্পতিবার, ১২ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোজাম্মেল ‘প্রোস্টেট ক্যান্সার’, শ্যামল ‘স্লিপ অ্যাপনিয়া’য় আক্রান্ত, চলাফেরায় ‘অক্ষম’ শাহরিয়ার *** রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল বাংলাদেশ *** যুদ্ধাহত মোজতবা খামেনি ‘নিরাপদ ও সুস্থ’ আছেন *** ডেঙ্গু প্রতিরোধে ১৪ই মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী *** জামায়াতের মাহমুদুল মন্ত্রী পদমর্যাদা চেয়েছিলেন: পররাষ্ট্র মন্ত্রণালয় *** মিরপুরে বাংলাদেশের বিপক্ষে লজ্জার রেকর্ড পাকিস্তানের *** স্পিকার ও ডেপুটি স্পিকার বাছাইয়ে প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিল সরকারি দল *** ‘সাবেক এমপির কাছে প্রসিকিউটরের কোটি টাকা চাওয়ার ঘটনাকে হালকাভাবে নিচ্ছি না’ *** জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার *** দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

বাবর-রিজওয়ানকে যে সংবাদ দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ১৯শে আগস্ট ২০২৫

#

একের পর এক দুঃসংবাদ পেয়ে চলেছেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। কদিন আগে পাকিস্তানের এশিয়া কাপের দলে জায়গা হয়নি বাবর-রিজওয়ানের। দুই তারকা ক্রিকেটারকে এবার কেন্দ্রীয় চুক্তিতেও নিচে নামিয়ে দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

২০২৫-২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তি আজ মঙ্গলবার (১৯শে আগস্ট)  প্রকাশ করেছে পিসিবি। চুক্তিটি করা হয়েছে ৩০ ক্রিকেটারকে নিয়ে। অবাক করার বিষয় হলো, বোর্ডের নতুন ঘোষিত চুক্তিতে রাখা হয়নি ‘এ’ ক্যাটেগরি। ‘বি’, ‘সি’, ‘ডি’-এই তিন ক্যাটেগরিতে আছেন ১০ জন করে ক্রিকেটার। ‘বি’তে বাবর-রিজওয়ানসহ আছেন ফখর জামান, সাইম আইয়ুব, আবরার আহমেদ, হাসান আলী, সালমান আলী আঘা, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ। সালমান আলী আঘা পাকিস্তান টি-টোয়েন্টি দলের অধিনায়ক।

এবার নতুন করে পিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন ১২ ক্রিকেটার। তারা হলেন আহমেদ দানিয়াল, হাসান আলী, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা, সুফিয়ান মুকিম ও ফাহিম আশরাফ। যাঁদের মধ্যে তালাত, সালমান মির্জা, মুকিম, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, আহমেদ দানিয়াল ‘সি’ ক্যাটেগরিতে। হাসান নাওয়াজ, মোহাম্মদ নাওয়াজ জায়গা পেয়েছেন ‘বি’ ক্যাটেগরিতে।

টি-টোয়েন্টিতে চারের চেয়ে ছক্কা মারতে বেশি ওস্তাদ হাসান নাওয়াজ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪ ম্যাচ খেলে ১৯ চার ও ২৭ ছক্কা মেরেছেন। একটি করে ফিফটি ও সেঞ্চুরি করেছেন পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টিতে। এদিকে এ বছরের জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে সালমান মির্জার। তিন টি-টোয়েন্টি খেলে ৫.২১ ইকোনমিতে নিয়েছেন ৭ উইকেট।

পাকিস্তানের এশিয়া কাপের দলটাই সংযুক্ত আরব আমিরাত ও আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে খেলবে। শারজায় ২৯শে আগস্ট পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজে কমপক্ষে চার ম্যাচ খেলার সুযোগ পাবেন সালমান আলী আগারা। ফাইনালে উঠলে পাকিস্তান খেলতে পারবে পাঁচ ম্যাচ। ৯ই সেপ্টেম্বর আমিরাতে শুরু হবে আট দলের এশিয়া কাপ। দুবাইয়ে ১৪ই সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। ‘এ’ গ্রুপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে পাকিস্তান পাচ্ছে ওমান ও আমিরাতকে।

পাকিস্তান ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250