সোমবার, ২রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানে হামলায় অংশ নেবে না যুক্তরাজ্য: স্টারমার *** ইরানে হামলার জন্য ট্রাম্পকে উসকানির অভিযোগ অস্বীকার করল সৌদি আরব *** সংসদের চিফ হুইপ হলেন নূরুল ইসলাম *** ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা *** সংসদে রাষ্ট্রপতিকে ভাষণদানে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি *** সাবেক উপদেষ্টাকে বিমানবন্দরে হয়রানির অভিযোগ *** ড. ইউনূস কি মবের ভয়ে ‘কঠোর নিরাপত্তা বেষ্টনীতে’ থাকবেন? *** ইরানে খোমেনির ভাস্কর্য উপড়ে ফেলল উত্তেজিত জনতা *** রাশিয়ায় খামেনিকে অসাধারণ রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণ করা হবে: পুতিন *** ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় রাজি ট্রাম্প

নোবেল পেতে চাইলে ট্রাম্পকে গাজা যুদ্ধ থামাতে হবে: মাখোঁ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৫

#

মাখোঁ বলেছেন, নোবেল পেতে চাইলে ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে। ছবি: এএফপি

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যিই নোবেল শান্তি পুরস্কার জিততে চান, তাহলে তাকে গাজার যুদ্ধ থামাতে হবে। গতকাল মঙ্গলবার (২৩শে সেপ্টেম্বর) এমন মন্তব্যই করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

জাতিসংঘের ৮০ তম সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন মাখোঁ। সেখানেই ফরাসি টেলিভিশন চ্যানেল বিএফএম টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মাখোঁ বলেন, ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে যুদ্ধ থামানোর ক্ষমতা একমাত্র ট্রাম্পের হাতেই আছে।

মাখোঁ বলেন, ‘একজনই আছেন—যিনি এ ব্যাপারে কিছু করতে পারেন, আর তিনি হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট। কারণ, আমরা এমন অস্ত্র সরবরাহ করি না যা গাজায় যুদ্ধ চালানোর সুযোগ দেয়। আমরা এমন সরঞ্জাম দিই না যা দিয়ে যুদ্ধ চালানো যায়। কিন্তু আমেরিকা তা করে থাকে।’

এর আগে মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, পশ্চিমা মিত্ররা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, তা প্রত্যাখ্যান করছে আমেরিকা। কারণ, তার মতে, এ স্বীকৃতি আসলে হামাস যোদ্ধাদের পুরস্কৃত করার শামিল। ট্রাম্প বলেন, ‘আমাদের অবিলম্বে গাজার যুদ্ধ থামাতে হবে। অবিলম্বে শান্তি নিয়ে আলোচনা শুরু করতে হবে।’

ট্রাম্পের বক্তব্য প্রসঙ্গে মাখোঁ বলেন, ‘আমি এমন এক মার্কিন প্রেসিডেন্টকে দেখছি, যিনি বিষয়টিতে সম্পৃক্ত। যিনি আজ (গতকাল মঙ্গলবার) সকালে জাতিসংঘের মঞ্চের বলেছেন, “আমি শান্তি চাই। আমি সাতটি সংঘাত সমাধান করেছি। ” তিনি নোবেল শান্তি পুরস্কার চান। নোবেল শান্তি পুরস্কার তখনই সম্ভব হবে, যখন এই যুদ্ধ থামানো যাবে।’

কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের মতো দেশগুলো শান্তিচুক্তি ও অস্ত্রবিরতি ঘটানোর জন্য ট্রাম্পকে এ বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। ট্রাম্প আগেও বলেছেন, নরওয়েতে প্রদত্ত এই সম্মান তিনি পাওয়ার যোগ্য। তার আগে আমেরিকার চারজন প্রেসিডেন্ট এ পুরস্কার পেয়েছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, ‘জাতিসংঘে উপস্থিত সবাই মিলে যতটা শান্তির জন্য কাজ করেছেন, তার চেয়েও বেশি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। একমাত্র এই প্রেসিডেন্টই বৈশ্বিক স্থিতিশীলতার জন্য এত কিছু করতে পেরেছেন। কারণ, তিনি কার্যকরভাবে আমেরিকাকে আবার শক্তিশালী করে তুলেছেন।’

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প ইমানুয়েল মাখোঁ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250