সোমবার, ৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব *** জুলাই জাতীয় সনদ ঘিরে অনড় সরকার–বিরোধী দল, সমঝোতা নেই *** তারেক রহমান সরকারের প্রথম একনেক সভা *** মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী *** প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ *** নতুন সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প *** নিষিদ্ধ করলেই রাজনীতি থেকে আওয়ামী লীগের শক্তি বিলীন হয়ে যাবে না *** ইরানে যুদ্ধের প্রভাবে ভারতে কনডমের দাম বাড়তে পারে *** সোমবার ইরানের শেষ সুযোগ, মঙ্গলবার পাওয়ার প্ল্যান্ট গুঁড়িয়ে দেবেন ট্রাম্প *** সড়ক পরিবহনমন্ত্রী আ.লীগের মন্ত্রীদের মতো উত্তর দিয়েছেন: বিএনপির এমপি মনিরুল

টাকা উপার্জনের জন্য যান আমেরিকায়, এখন কেমন আছেন পিয়া বিপাশা

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ৩রা মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

কয়েক বছর আগে অর্থ উপার্জনের জন্য আমেরিকা চলে যান মডেল ও অভিনয়শিল্পী পিয়া বিপাশা। একমাত্র মেয়েকে নিয়ে নিউইয়র্কে বসবাস শুরু করেন। এপর আমেরিকার এক নাগরিকের সঙ্গে চুটিয়ে প্রেম করেন। কিছুদিন পর তারা বিয়েও করেন।

গত সোমবার (২৮শে এপিল) গণমাধ্যমে এমনটাই জানান মডেল ও অভিনয়শিল্পী পিয়া বিপাশা। এ ছাড়া বিনোদন অঙ্গনে কাজ করার স্বপ্ন নিয়ে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা দশে পৌঁছানোর পর হঠাৎ ক্যাম্প থেকে বেরিয়ে যান তিনি। এরপর বিজ্ঞাপনচিত্রে কাজ শুরু করেন।

এদিকে ২০১৩ সালে ‘দ্বিতীয় মাত্র’ নাটকে তাহসান খানের বিপরীতে অভিনয় করেন পিয়া বিপাশা। তার অভিনীত ‘রুদ্র: দ্য গ্যাংস্টার’ নামের ছবি মুক্তি পায়। এ ছাড়া ‘রাজনীতি’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের কথা থাকলেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি।

পিয়া বিপাশা বলেন, এখন আর অভিনয় টানে না, আমেরিকার বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের প্রচারণায় নিজেকে যুক্ত করেছি। এসব থেকে ভালো আয় হয়। 

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ভালো লাগত না। আশপাশের মানুষও কেমন জানি ছিল। আর লবিং ছাড়া কাজ হতো না। আমি আসলে মিডিয়ায় কাজ করতে চেয়েছিলাম টাকা কামানোর জন্য। কাজ না করতে পারলে টাকা কামাব কী করে। তাই সিদ্ধান্ত নিই অন্য কিছু করার।’

মডেল পিয়া জানান, ‘আমি প্রাপ্তবয়স্কদের একটি প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার পর অনেকে না বুঝে সমালোচনা করেছে। উল্টাপাল্টা কথা বলেছে। কেউ কেউ পর্নো তারকা বলেছে। এগুলো শুনলে মাথা ঠিক থাকে? বাংলাদেশের অনেক শিল্পীরাও আমাকে নিয়ে আজেবাজে কথা বলে। আর তা শুনতে শুনতে আমি হতাশ হয়ে পড়ি। তাই এসব থেকে নিজেকে সরিয়ে নিয়েছি।’

নিজের স্বপ্ন সম্পর্কে পিয়া বলেন, ‘আমার এখন আর কোনো স্বপ্ন নেই। যা চেয়েছি, গত পাঁচ বছরে সবই পেয়েছি। টাকাপয়সা, সুন্দর জীবন, প্রতিষ্ঠিত হওয়া, ভালো স্বামী সবই পেয়েছি। টাকা নিয়ে এখন কোনো চিন্তা নেই, যা আয় করি, তা ব্যয় করার সময় পাই না। অন্যদিকে আমার জামাই বেশ হিসেবি। সে শুধু নতুন নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চায়।’

এ ছাড়া পিয়া বিপাশা জানান, ইনস্টাগ্রাম ও ফেসবুকে বিভিন্ন পণ্যের যেসব পোস্ট করেন, তার জন্য বেশ ভালো সম্মানী পান। এ সম্মানী কখনো দুই হাজার ডলার, আবার কখনো তিন হাজার ডলারের মধ্যে।

আরএইচ/

আমেরিকা পিয়া বিপাশা মডেল অভিনয় শিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250