বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

লেস্টারকে হারিয়ে শিরোপার দৌড়ে টিকে রইলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০০ পূর্বাহ্ন, ১৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত আর্সেনাল সমর্থকদের হতাশই হতে হচ্ছিল। আরও একটি ম্যাচে পয়েন্ট হারানোর শঙ্কা দেখা দেয়। লেস্টারের মাঠ থেকে কি তবে গোলশূন্য ড্র নিয়েই ফিরতে হবে?

তবে শেষ মুহূর্তে এসে সেই হতাশা কাটিয়ে দিলেন বদলি হিসেবে খেলতে নামা মিকেল মেরিনো। ৬ মিনিটের ব্যবধানে স্প্যানিশ ফুটবলার মেরিনোর জোড়া গোলে ০-২ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়লো গানাররা।

অথচ, মেরিনো সেরা একাদশেই ছিলেন না। ৬৯তম মিনিটে রাহিম স্টার্লিংয়ের পরিবর্তে মাঠে নামানো হয় তাকে। নেমেই বাজিমাত করেন। ৮১তম মিনিটে করেন প্রথম গোল। ৮৭তম মিনিটে করেন দ্বিতীয় গোল।

আরো পড়ুন : সৌদি আরবে ২০৩৪ বিশ্বকাপে মদ নিষিদ্ধ থাকবে

২৫ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে ঠিকই নিজেদের ধরে রেখেছে গানাররা। তারা রয়েছে দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ২৪ ম্যাচে ৫৭। ২৫ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি রয়েছে ১৯তম স্থানে। অর্থ্যাৎ অবনমনের তালিকায়।

৮১ মিনিটে টিনএজার ফুটবলার ইথান এনওয়েনেরির ক্রস থেকে ভেসে আসা বলে দারুণ এক হেড নেন মেরিনো। যেটা জড়িয়ে যায় লেস্টারের জালে। ৬ মিনিট পর লিয়ান্দ্রো ত্রোসার্ডের পাস থেকে বল পেয়ে দ্বিতীয় গোল করেন তিনি।

এস/ আই.কে.জে

আর্সেনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250