শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১লা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ *** তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা, কাজ করতে আগ্রহী যুক্তরাষ্ট্র: মার্কিন দূতাবাস *** ঢাকা-৯ আসনে জয়ী বিএনপির হাবিবুর রশিদ, স্বতন্ত্র তাসনিম জারা তৃতীয় *** ভোট দেওয়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা *** বিএনপি প্রার্থীকে অভিনন্দন জানালেন জামায়াতের শিশির মনির *** কুমিল্লা-৪ আসনে ভোট গ্রহণ শেষে নির্বাচন বর্জনের ঘোষণা দিলেন বিএনপি–সমর্থিত প্রার্থী *** কয়েকটি আসনে অনিয়মের অভিযোগ জামায়াতের, স্থগিত করার দাবি *** উপদেষ্টাদের ‘সেফ এক্সিট’ বিতর্ক *** উৎসবমুখর পরিবেশে শেষ হলো ভোট *** ভোটগ্রহণের সময় শেষ, অপেক্ষা গণনার

বরই চাষে জীবনে নতুন গতি পেলেন প্রবাস ফেরত সুমন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৩ পূর্বাহ্ন, ৩১শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বরই চাষ করে সাফল্য লাভ করেছেন কুমিল্লার সুমন। সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোর কানন ইউনিয়নের লামপুর গ্রামের আবু তাহের ও মমতাজ বেগম দম্পতির পুত্র জহিরুল ইসলাম সুমন (৩৮) দীর্ঘ ১৮ বছর সৌদি আরবে থাকলেও সফলতার ছোঁয়া পাননি। দেশে ফিরে সংসার চালাতে চায়ের দোকানে কাজ শুরু করেন। এভাবে সংসার চালানো কঠিন হয়ে পড়ে।

এ অবস্থায় এক আত্মীয়ের পরামর্শ ও সহায়তায় এক বছর আগে একটি জমি লিজ নিয়ে প্রায় এক লাখ টাকা পুঁজিতে বরই চাষ শুরু করেন। এখন তার বাগানের মিষ্টি সুস্বাদু বরই কিনতে প্রতিদিন আসেন অসংখ্য ক্রেতা। মানুষের আগ্রহ ও চাহিদা দেখে দারুণ খুশি সুমন। 

তিনি বলেন, এবছর বরইয়ের ফলন ভালো হওয়ায় আমি এবং পরিবারের সবাই খুশি। এলাকাবাসীও সুমনের সাফল্যে খুশি। স্থানীয়রা জানান, বরই চাষে ভালো ফলনে ভাগ্য ফিরতে শুরু করেছে প্রবাস ফেরত সুমনের। বিদেশ থেকে এসে  বেকারত্ব নিয়ে  দীর্ঘদিন হতাশায় ভুগছিলেন তিনি। এখন গাছে গাছে অস্ট্রেলিয়ান বল সুন্দরী, কাশ্মীরি, আপেল কুল জাতের বরই থোকায় থোকায় ঝুলছে। তার সাফল্যে  গ্রামবাসীও এখন সুমনকে বেশ সম্মানের চোখে দেখছেন। তার বাগানের দিকে তাকালে শুধু বরই আর বরই। ছোট গাছগুলো বড় বরইয়ের ভারে যেন নুইয়ে পড়েছে। এ দৃশ্য ও তরুণ উদ্যোক্তা সুমনের সাফল্য দেখে স্থানীয় তরুণ ছাত্র যুবকরা বরই চাষে আগ্রহী হচ্ছেন।

আরও পড়ুন: কৃষকের জন্য ‌স্মার্ট কার্ড চালু করবে সরকার

এসি/ আই.কে.জে/


বরই চাষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250