বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে বাস নদীতে, হতাহতের শঙ্কা *** কর্মক্ষেত্রে ১৫ শতাংশ সাংবাদিক যৌন হয়রানির শিকার: জরিপ *** সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা *** কুমার শানুর সঙ্গে সম্পর্ক স্বীকার, বিয়ে করতে চান ৬২ বছর বয়সি কুনিকা *** রান্নার সঙ্গে নারীর যে কোনো নাড়ির সম্পর্ক নেই, তা মানুষ জানুক: তসলিমা নাসরিন *** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী *** যুদ্ধের অভিঘাতে চাপে বিএনপি সরকার, প্রধানমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠক আজ *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’

অ্যানাটমি ডাক্তারদের প্রণোদনা ও আইন দ্রুত প্রণয়নের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৮ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

অ্যানাটমি ডাক্তারদের প্রণোদনা এবং দ্রুত আইন প্রণয়নের আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। গত বৃহস্পতিবার (২৮শে আগস্ট) রাতে ঢাকার বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত অ্যানাটমিক্যাল সোসাইটি অব বাংলাদেশের ১২তম জাতীয় সম্মেলন ও বৈজ্ঞানিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক এই আশ্বাস দেন।

প্রধান অতিথি তার বক্তব্যে অ্যানাটমি বিষয়ে শিক্ষক সংকট নিরসনে অ্যানাটমি বিষয় ভিত্তিক শিক্ষকদের শতভাগ প্রণোদনা প্রদানের উদ্যোগ এবং নিয়মিত ডিপিসি ও এসএসবি এর মাধ্যমে পদোন্নতি প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি দ্রুত সময়ের মধ্যে অ্যানাটমি অ্যাক্ট প্রণয়নের আশ্বাস দেন।

বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মোস্তাক আহমেদ বলেন, পেশাগত পরীক্ষার মান উন্নয়নের লক্ষ্যে সেন্ট্রাল ওএসপিই গ্রহণের জন্য ওয়ার্কশপ আয়োজনে তিনি এএসবিকে সহযোগিতা করবেন।

সম্মেলনে বক্তারা চিকিৎসা শিক্ষায় অ্যানাটমির অপরিহার্যতা তুলে ধরেন এবং ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন। বৈজ্ঞানিক অধিবেশনে ১০ জন অ্যানাটমিস্ট তাদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এ ছাড়া দেশের স্বনামধন্য সিনিয়র অ্যানাটমিস্টদের মধ্যে ১০ জন এবং প্রয়াত চারজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন। সারা দেশ থেকে দুই শতাধিক অ্যানাটমিস্ট এই সম্মেলনে যোগ দেন।

জে.এস/

প্রণোদনা স্বাস্থ্য অধিদপ্তর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250