বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ‘সহ-প্রচার সম্পাদক’ নির্বাচিত হলেন অনয় মুখার্জী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:১৬ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৪

#

ছবি: সুখবর

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী (২০২৪-২০২৫) কমিটির   ‘সহ-প্রচার সম্পাদক’ নির্বাচিত হয়েছেন অনয় মুখার্জী।

সাংবাদিক, কলামিস্ট ও গণমাধ্যম ব্যক্তিত্ব অনয় মুখার্জীর বিভিন্ন বিশ্লেষণাত্মক আর্টিকেল দেশ ও বিদেশের অনেক পত্রিকা ও জার্নালে প্রকাশিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবেই তিনি মুক্তিযুদ্ধের পক্ষশক্তি আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে যুক্ত। বাবা কুনাল মুখার্জী শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি। মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের মতাদর্শ তিনি শৈশব থেকেই ধারণ করেন। 

অনয় মুখার্জী ছাত্রজীবনে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। রাজশাহী মহানগর ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বিগত প্রায় এক দশক ধরে ঢাকায় অবস্থানকালে সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভিন্ন আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে চলেছেন।

অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাওয়া অনয় মুখার্জী তার অসামান্য কাজের স্বীকৃতি স্বরূপ একজন তরুণ প্রতিভাবান সদস্য হিসেবে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: পূজা উদযাপন পরিষদের নতুন দায়িত্বে বাসুদেব ধর ও সন্তোষ শর্মা

উল্লেখ্য, গত ১৬ই মার্চ রাজধানীর ঢাকেশ্বরী মন্দির মেলাঙ্গনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এব্ং সম্মেলনের উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী প্রণয় কুমার ভার্মা। 

এ সম্মেলনে সভাপতি পদে বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক পদে সাংবাদিক সন্তোষ শর্মা আগামী দুই বছরের (২০২৪-২০২৫) জন্য নির্বাচিত হয়েছেন।

এসকে/ আই.কে.জে/ 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ অনয় মুখার্জী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

Footer Up 970x250