সোমবার, ২৩শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’ *** বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ? *** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

তীব্র গরমে কাহিল? ডায়েটে রাখতে পারেন এই বিশেষ প্রোটিন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

এই গরমে তেলঝাল যুক্ত মশলাদার খাবার খেলেই হচ্ছে বদহজম। এদিকে সুষম আহার না হলেও শরীর কাহিল হয়ে পড়বে। সেক্ষেত্রে ভরসা রাখতেই পারেন ‘গরিব মানুষের প্রোটিন’-এ। ভাবছেন এ আবার কী খাবার? আসলে এই জনপ্রিয় ও সহজলভ্য প্রোটিনটি হলো ছাতু। ডায়েটে রাখুন এই বিশেষ প্রোটিন-

এটি বিভিন্ন উপায়ে আপনারা ডায়েটে রাখতে পারেন। যেমন জলের সঙ্গে মিশিয়ে সরবত। ছাতু দিয়ে তৈরি পরোটা বা খিচুড়ি বানিয়ে নিতে পারেন। এটি পুষ্টিকর তো বটেই, এছাড়াও আছে অনেক গুণ। সেগুলো কী?

হজমশক্তির উন্নতি

এতে আছে উচ্চ ফাইবার, যা হজম প্রক্রিয়ায় সাহায্য করে। আপনার স্বাস্থ্যকর ডায়েটে ছাতু থাকলে কোষ্ঠকাঠিন্য নিমেষেই হবে গায়েব। এটি আপনার অন্ত্রের স্বাস্থ্যের জন্যও ভালো। কারণ এর দ্রবণীয় ফাইবার প্রিবায়োটিক হিসেবে কাজ করে।

আরো পড়ুন : জেনে নিন মাশরুমের পুষ্টিগুণ, কীভাবে খাবেন

সারাদিন সক্রিয়

ছাতুতে রয়েছে কার্বোহাইড্রেট, যা শক্তি জোগায়। এটি গ্রীষ্মকালে খাওয়ার জন্য সেরা খাবার। সকালে ছাতুর সরবত খেলে আপনি ক্লান্ত হবেন না। তীব্র গরমেও থাকবেন সক্রিয় এবং চনমনে।

ডায়াবেটিস

কম গ্লাইসেমিক যুক্ত এই খাবার ডায়াবেটিস রোগীদের জন্যেও ভালো। এর মানে হলো গ্লুকোজ ধীরে ধীরে রক্ত প্রবাহে নির্গত হয় এবং হঠাৎ করে সুগার বাড়িয়ে দেয় না। রক্তে শর্করার মাত্রা বজায় রাখার জন্য এটি একটি দুর্দান্ত খাবার।

ওজন নিয়ন্ত্রণ

প্রোটিন এবং ফাইবারের একটি সমৃদ্ধ উৎস হলো ছাতু। কম ক্যালোরির এই খাবার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

এস/ আই.কে.জে/


প্রোটিন ছাতু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সমালোচনা নিতে পারেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান’

🕒 প্রকাশ: ১১:৫৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

বিদেশি কূটনীতিককে জামায়াত আমিরের জড়িয়ে ধরা ‘বিতর্ক’, শুভেচ্ছা নাকি অসদাচরণ?

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না

🕒 প্রকাশ: ০৭:২২ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২২শে মার্চ ২০২৬

Footer Up 970x250