মঙ্গলবার, ২৪শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে: ডিবি *** সানির সঙ্গে চুম্বনের দৃশ্যে জুহির অস্বস্তি, কী হয়েছিল সেদিন *** ইউনূস সরকারকে শেখ হাসিনার ‘দখলদার নাৎসি সরকার’ মন্তব্যে শোরগোল *** ‘পুনর্বাসনের নামে আওয়ামী লীগের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে’ *** ‘গণতান্ত্রিক পরিবেশ ফেরায় আওয়ামী লীগের কার্যালয় উন্মুক্ত হতে পারে’ *** জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে, আতঙ্কিত হওয়ার কারণ নেই: জ্বালানিমন্ত্রী *** ‘আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ বেহেশতে যাব’ *** চেলসি দলে জাইমা রহমানের সুযোগ, বক্তব্যের ব্যাখ্যা দিলেন আমিনুল হক *** ট্রাম্পের হামলা বন্ধের ঘোষণার পরই কমছে তেলের দাম, চাঙা শেয়ারবাজার *** ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে: ট্রাম্প

মর্গে কাজ করছেন শরিফুল রাজ!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ২৫শে মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

শুরু থেকেই ঈদের সিনেমার তালিকায় আলোচনার শীর্ষে রয়েছে নির্মাতা মিশুক মনিরের ‘দেয়ালের দেশ’। শনিবার (২৩শে মার্চ) বিকেলে প্রকাশ হয় এর টিজার। যা নজর কড়েছে ভাক্ত-দর্শকদের। 

প্রথম ঝলকে গল্পের রহস্যময় প্লট, রাজ-বুবলীর সাজ, অভিনয় ও ব্যাকগ্রাউন্ড মিউজিক- দারুণ কিছুর ইঙ্গিত দেওয়া হয়েছে। যার ফলে দর্শক-সমালোচকরা এর প্রশংসায় পঞ্চমুখ।

এদিকে ৫৬ সেকেন্ডের এক ঝলক, মুহূর্তেই আলোচনার টেবিলে উঠে এসেছে ‘দেয়ালের দেশ’। কিছু টুকরো দৃশ্য দেখে আঁচ করা যায়, এতে শরিফুল রাজ এমন চরিত্রে আছেন, যিনি মর্গে কাজ করেন। আর শবনম বুবলীর চরিত্রটি এক সাদামাটা তরুণীর। তাদের মধ্যে এক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়। কিন্তু সেটা কেমন, আর মর্গের সঙ্গেও বা তাদের কী সংযোগ, সেসব এখনও রহস্য। যা স্পষ্ট হবে পূর্ণাঙ্গ সিনেমায়।

আরো পড়ুনআদিত্য চোপড়াকে যে কারণে বিয়ে করেছিলেন রানি

বুবলি বলেছেন, গল্প পড়েই ভীষণ ভালো লেগেছিল। আমার জন্য এই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল। কারণ তখনও আমি পুরো কমার্শিয়াল ছবির নায়িকা। আর এই ছবিতে আমাকে নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হবে এবং সেটাকে বিশ্বাসযোগ্য করতে হবে। সে ব্যাপারে বিশেষ করে আমার পরিচালক এবং সহশিল্পীরাও দারুণভাবে হেল্প করেছে। আরেকটি বিষয় হচ্ছে, অনুদানের সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটা ভেঙে যাবে এই ছবির মাধ্যমে।

সিনেমায় রাজ-বুবলী ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ। মেট্রো সিনেমার ব্যানারে নির্মিত ‘দেয়ালের দেশ’ মুক্তি পাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে।

এসি/ আই. কে. জে/


শরিফুল রাজ মর্গ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250