রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের *** লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ *** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৮ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা শুরু করতে পারে। ক্যারিবীয় সাগরে ব্যাপক মার্কিন সামরিক শক্তি মোতায়েনের মধ্য দিয়ে ওয়াশিংটনের ক্রমবর্ধমান চাপের মুখে থাকা মাদুরো সরকার প্রথমবারের মতো এ ধরনের ইঙ্গিত পেল।

ট্রাম্পের এই বক্তব্য অঞ্চলজুড়ে ক্রমাগত বাড়তে থাকা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমনের সম্ভাব্য পথগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। খবর রয়টার্সের। 

ওয়াশিংটনের উদ্দেশে রওনা করার আগে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘মাদুরোর সঙ্গে আমাদের কিছু আলোচনা হতে পারে। আর সেটির ফল কী হয়, তা দেখা যাবে। তারা কথা বলতে আগ্রহী হবেন।’ মাদুরোর সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়ে ট্রাম্প বিস্তারিত বলেননি।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো অবৈধ–মাদক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত। যদিও মাদুরো বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছেন।

গত সপ্তাহে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সম্ভাব্য সামরিক অভিযানের বিভিন্ন বিকল্প নিয়ে হোয়াইট হাউসে তিন দফা বৈঠক করেছেন। ভেনেজুয়েলা ভূখণ্ডের ভেতরে স্থলহামলার পরিকল্পনা নিয়েও পর্যালোচনা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা রয়টার্সকে এমন তথ্য দিয়েছেন।

গত শুক্রবার (১৪ই নভেম্বর) ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা প্রশ্নে তিনি অনেকটাই মনস্থির করে ফেলেছেন। খুব শিগগিরই ভেনেজুয়েলা প্রশ্নে কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

ট্রাম্পের সর্বশেষ মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানতে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে সাড়া পাওয়া যায়নি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র একটি কথিত মাদক পাচারকারী সংগঠন ‘কার্টেল দে লস সোলেস’কে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণার প্রস্তুতি নিচ্ছে। এই ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থানকারী কোনো ব্যক্তি ওই গোষ্ঠীকে কোনো ধরনের সহায়তা দিলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।

মার্কিন কর্মকর্তাদের অভিযোগ, কার্টেল দে লস সোলেস ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ত্রেন দে আরাগুয়ার সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে অবৈধ মাদক পাঠায়। এই গ্যাংকে ওয়াশিংটন আগেই বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে।

ট্রাম্প প্রশাসন আরও অভিযোগ করেছে, মাদুরোই কার্টেল দে লস সোলেস পরিচালনা করেন। যদিও মাদুরো এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প নিকোলা মাদুরো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250