বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

বাতাসের কারণে দুই পাশে মারতে পারেননি লিটনরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আবুধাবিতে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে এশিয়া কাপের সুপার ফোরে ওঠার পথটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের। পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন তিনে। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সমান ২ পয়েন্ট থাকলেও নেট রানরেটে বাংলাদেশ (০.৬৫০) লঙ্কান (২.৫৯৫) ও আফগানদের (৪.৭০০) নিচে।

চরম ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ বলে অপরাজিত ৪১ রানের ইনিংস খেলা জাকের আলী ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বলেছেন, তারা চ্যাম্পিয়ন হতে এখনো আশাবাদী, ‘আশা ছাড়ার কোনো প্রশ্নই আসে না। আমরা জেতার জন্য খেলব। একই মানসিকতা থাকবে। এই ম্যাচেও আমরা জেতার মানসিকতা নিয়ে এসেছিলাম, হয়নি। পরের ম্যাচেও জেতার মানসিকতা নিয়েই নামব। আমরা তো টুর্নামেন্ট শুধু ম্যাচ খেলার জন্য আসিনি, আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি। এক ম্যাচ হারাতে এটা আশা হারিয়ে ফেলা যাবে না।’

শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ভুলে যাওয়ার মতো এক শুরু বাংলাদেশের। শ্রীলঙ্কান ফিল্ডাররা গোটা দুয়েক সুযোগ হাতছাড়া করার পরও বাংলাদেশ প্রথম ৬ ওভারে তুলতে পারল ৩ উইকেটে ৩০ রান। রানরেট ৫, অথচ এখনকার টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে ২০ রানও উঠে যাচ্ছে! 

লঙ্কানদের বিপক্ষে ১০ ওভার শেষ না হতেই ৫৩ রান তুলতে গিয়ে ৫ উইকেট নেই বাংলাদেশের। বাকি ১০ ওভারে ৮.৫ রান রেটে ৮৫ রান উঠেছে জাকের আলী আর শামীম পাটোয়ারির অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৬১ বলে ৮৬ রানের জুটির সৌজন্যে।

টপ অর্ডার ধসে পড়ার পেছনে মরুর বাতাসকে সামনে নিয়ে এসেছেন জাকের, ‘যেহেতু গরম ছিল। বাতাস একটা ফ্যাক্ট। এই মাঠে দুই সাইডে মারা যায় না। এক পাশে গ্রাউন্ডে খেলতে হয়। টপ অর্ডারকে বেশি দোষ দেওয়া হয়ে যায়। ওরা ভালো বোলিং করেছে। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো করিনি।’

এশিয়া কাপ বাংলাদেশ ক্রিকেট দল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250