শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মাসুদ কামাল কোথায় পড়াশোনা করেছেন, প্রশ্ন শফিকুল আলমের *** ইনকিলাব আমাদের ভাষা না: বিদ্যুৎমন্ত্রী *** ১০ বছরে ৩৩ শিশুকে যৌন নির্যাতন ভারতীয় দম্পতির, অবশেষে... *** ট্রাম্পের আলোচনার টেবিলে খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনা *** বিষয়টি বিএনপি উপেক্ষা করলে ভালো হবে না: শহীদ মিনারে বাধা প্রসঙ্গে রুমিন *** ওসির অ্যাকাউন্টে বিপুল লেনদেনের অভিযোগ *** ‘শেখ হাসিনার নির্দেশে নেতা-কর্মীরা দলীয় কার্যালয় খুলছেন, নতুন কর্মসূচি আসছে’ *** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার

বিকেলের স্ন্যাকসে রাখতে পারেন রেশা কাবাব

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ৯ই অক্টোবর ২০২৪

#

ছবি : সংগৃহীত

চিকেনের নানান পদের স্বাদ নিয়েছেন নিশ্চয়ই। এবার স্বাদ বদলাতে না হয় তৈরি করুন মজাদার রেশা কাবাব। একবার খেলেই এর স্বাদ মুখে লেগে থাকবে সবসময়। বিকেলের স্ন্যাকস হিসেবে কিন্তু দারুণ মানিয়ে যাবে এই কাবাব। রইলো সহজ রেসিপি-

উপকরণ

১. মুরগির বুকের মাংস ২পিস

২. সয়াসস ১ টেবিল চামচ

৩. টমেটো সস ১ টেবিল চামচ

৪. কাবাব মসলা ১ টেবিল চামচ

৫. লবণ স্বাদমতো

৬. ধনেপাতা কুচি আধা কাপ

৭. বেরেস্তা আধা কাপ

৮. কাঁচা মরিচ মিহি কুচি ২টেবিল চামচ

৯. গোলমরিচের গুঁড়া আধা চা চামচ

১০. ডিম ১টি

১১. কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ

১২. আলু ২৩টি মাঝারি সাইজের (সেদ্ধ করে ভর্তা করে নেওয়া)

১৩. তেল ভাজার জন্য।

১৪. ডিম ১টি ফেটিয়ে নিতে হবে কোট করার জন্য।

১৫. প্লেটে ব্রেড ক্রামস নিয়ে নিতে হবে পরিমাণমতো।

১৬. আদা-রসুন বাটা পরিমাণমতো।

আরো পড়ুন : পূজায় বানাতে পারেন নিরামিষ সবজি পনির, রইলো রেসিপি

পদ্ধতি

মুরগির মাংসের সঙ্গে সামান্য আদা-রসুন বাটা ও লবণ মিশিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ করা মাংস ঠান্ডা হলে হাত দিয়ে টেনে টেনে লম্বা করে ছিড়ে নিতে হবে। এভাবে ছেড়ার কারণে মাংস আঁশ আঁশ থাকে, আর এ কারণেই এই কাবাবের নাম রেশা কাবাব। মাংসের সঙ্গে সব উপকরণ মিশিয়ে হালকা হাতে মাখিয়ে নিতে হবে।

খুব বেশি চটকাবেন না, তাহলে মাংস গুঁড়া হয়ে যাবে। মুরগির মাংস মসলায় মাখানো হয়ে গেলে গোল কাবাবের সেপে সেগুলো তৈরি করে নিতে হবে। সবগুলো একইভাবে বানিয়ে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেলে একেকটি করে প্রথমে ফেটানো ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে কাবাবের গায়ে ব্রেড ক্রামস লাগিয়ে নিতে হবে।

এভাবে ছেড়ার কারণে মাংস আঁশ আঁশ থাকে, আর এ কারণেই এই কাবাবের নাম রেশা কাবাব। মাংসের সঙ্গে সব উপকরণ মিশিয়ে হালকা হাতে মাখিয়ে নিতে হবে।

খুব বেশি চটকাবেন না, তাহলে মাংস গুঁড়া হয়ে যাবে। মুরগির মাংস মসলায় মাখানো হয়ে গেলে গোল কাবাবের সেপে সেগুলো তৈরি করে নিতে হবে।

সবগুলো একইভাবে বানিয়ে নিতে হবে। সবগুলো বানানো হয়ে গেলে একেকটি করে প্রথমে ফেটানো ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামসে গড়িয়ে নিতে হবে। হাত দিয়ে চেপে চেপে কাবাবের গায়ে ব্রেড ক্রামস লাগিয়ে নিতে হবে।

এস/কেবি   

রেশা কাবাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250